এক ঝলক (২৭ অক্টোবর ২০১৫)

দুই শালিকে ভাব হয়। ছবিটি গতকাল সোমবার দুপুরে সিলেট নগরের রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
দুই শালিকে ভাব হয়। ছবিটি গতকাল সোমবার দুপুরে সিলেট নগরের রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
হাওরের পানিতে ফুটে আছে সাদা শাপলা। ছবিটি গতকাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
ঘাসের ডগায় ফড়িং। ছবিটি গতকাল সোমবার সিলেট নগরের শিবগঞ্জ লামাপাড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সোমবার জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেক্টর’-এর উদ্বোধনী প্রদর্শনীতে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। ছবি: এএফপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন উদ্বোধন করেন। পরে তিনি মেলা পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা
পেঁয়াজ আবাদে ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া সদর উপজেলার যোগাইপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
পদ্মায় এখন ধরা পরছে প্রচুর চিংড়ি। তাই বাজারে বেড়ে গেছে চাঁইয়ের চাহিদা। বিক্রির জন্য চাঁই নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর সদরের সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। কৃষক খেত থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভ্যানে সাজাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার ফরিদপুর সদরের গোয়ালকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
যশোরের বাঘারপাড়া উপজেলার স্থানীয় পুলেরহাট বাজারে সপ্তাহে দুদিন সবজির হাট বসে। আজ মঙ্গলবার হাটবারে তাই নানা সবজির সমাহার ছিল। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
আজ মঙ্গলবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন। সম্মেলনের পাশাপাশি রয়েছে বেশ কিছু স্টল। ছবি: আবদুস সালাম
শীতকালীন সবজিতে জমজমাট যশোরের পাইকারি ও খুচরা বাজার। ছবিটি যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলার পুলেরহাট বাজার থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
সার্কাসের হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
বাতাসে বলাকার ওড়ে চলা। ছবিটি আজ মঙ্গলবার খুলনার হরিণঘাটা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা
হালচাষের জন্য জমিতে যাচ্ছেন কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সকালে রংপুর নগরের সর্দারপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
বিল থেকে শাপলা ফুল নিয়ে বাড়ি ফিরছে তিন শিশু। ছবিটি আজ মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলার নামাদোলা বিল থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
ধানের খেতে খাবারের জন্য পাখির অপেক্ষা। ছবিটি আজ মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
কার্তিকের শুরুতেই শীত পড়তে শুরু করেছে গ্রামাঞ্চলে। ইতিমধ্যেই শীতের কাপড় তৈরির কাজও শুরু হয়েছে। পাইকারেরা কাপড় কিনে ট্রাকে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিত করার দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল। ছবিটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
মঙ্গলবার ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকালে সিলেটের আখালিয়া এলাকায় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য ভিক্ষুদের কাছে প্রার্থনা করেন। ছবি: আনিস মাহমুদ, সিলেট
শীত আসতে শুরু করছে। সেই সঙ্গে বেড়েছে ধুলাও। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অতিরিক্ত ধুলা কমাতে পানি ছিটাতে দেখা যাচ্ছে। ছবি: সাবিনা ইয়াসমিন