এক ঝলক (২৭ নভেম্বর ২০১৫)

শীতের সকালে বুলবুলির খেজুরের রস পান। যশোরের দাইতলা গ্রাম থেকে ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
শীতের সকালে বুলবুলির খেজুরের রস পান। যশোরের দাইতলা গ্রাম থেকে ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
ফুলে ভরা ছাতিম গাছ। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর সদরের ডোমরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী
তুষারে ঢাকা পড়েছে সব। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন। ছবিটি অস্ট্রিয়ার একটি গ্রাম থেকে গতকাল তোলা। ছবি: রয়টার্স
শিশিরে সিক্ত ফুলে আকড়ে থাকা পোকাটিও। যশোরের দাইতলা গ্রাম থেকে ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: এহসান-উদ- দৌলা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রাগবি দল ডালাস কাউবয়েসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
মাছ শিকারের আশায় নদীর পাশে গাছের ডালে মাছরাঙা। ছবিটি ফরিদপুর শহরের রথখোলা এলাকায় কুমার নদের পাড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২৫ তম শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। ছবি: জাহিদুল করিম
আবহাওয়া অনুকূলে থাকায় কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, চান্দিনা ও দেবীদ্বারসহ বিভিন্ন উপজেলায় লাল শাকসহ বিভিন্ন জাতের সবজির বাম্পার ফলন। ছবিটি শুক্রবার সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে তোলা। ছবি: এম সাদেক
কয়েক দফা বিক্রির পর গাছের অবশিষ্ট মরিচ তুলতে ব্যস্ত গৃহবধূ সুফিয়া বেগম আর তাঁর ছেলে-মেয়েরা। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদরের শোলাকুণ্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
জাতীয় মহিলা সংস্থার ৩৭ বছর পূর্তিতে আজ শুক্রবার রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে বরেণ্য নারীদের সম্মাননা জানায় বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রোফেশনাল উইমেন। ছবি: সাবিনা ইয়াসমিন
বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার বহনের জন্য এসব বাঁশের খাঁচা তৈরি করা হয়। সেগুলো বিক্রির জন্য শহরে নেওয়া হচ্ছে। ছবিটি আজ শুক্রবার বিকেলে রংপুর নগরের টাউন হলের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ের আমন্ত্রণে আমন্ত্রণে আজ শুক্রবার তাঁর বাসভবনে যান। পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে অচলাবস্থা কাটাতেই এই পদক্ষেপ। ছবি: এএফপি
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব-২০১৫ আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে মিনু হকের পরিচালনায় পল্লবী ড্যান্স সেন্টারের ভরতনাট্যম পরিবেশনা। ছবি: সাহাদাত পারভেজ
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ধ্রপদ পরিবেশনা। ছবি: সাহাদাত পারভেজ
বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে পণ্ডিত সুরেশ পালওয়ালকারের তত্ত্বাবধানে বেঙ্গল পরম্পরায় সংগীত শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: সাহাদাত পারভেজ