X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৮ নভেম্বর ২০১৭)
নিজস্ব প্রতিবেদক
Published: 28 Nov 2017, 10:22
সন্ধ্যার অন্ধকারে অস্ত যাচ্ছে বিকেলের লাল সূর্য। বাওরকান্দি, সিলেট সদর, ২৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
পাকা ধানের শিষের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বিকেলবেলার সূর্যের আলো। ইসলামপুর, সিলেট সদর, ২৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
হেমন্তে ফুটে আছে লতা-পারুল ফুল। এই ফুলের আরেক নাম ‘রসুন্ধি’। বালিয়াহালট, পাবনা সদর, ২৮ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
গাছের ডালে ফুটে আছে শ্বেত জবা ফুল। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৬ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
বর্ষাকালে ফুটলে কোথাও কোথাও এই হেমন্তেই ফুটে আছে কদম ফুল। সাদুল্লারচর, কিশোরগঞ্জ সদর, ২৮ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
জবা ফুলের পাতায় বাহারি প্রজাপতি। দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
গবাদিপশুর জন্য ঘাস কেটে নৌকায় করে ফিরছেন এই ব্যক্তি। সাদিপুর, ফরিদপুর সদর, ২৮ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
গাছে ঝুলে আছে টসটসে পাকা কামরাঙা। মীরাবাজার, সিলেট, ২৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
এই হেমন্তে শুরু হয়েছে পাকা ধান কাটার মৌসুম। মাঠ থেকে ধান কেটে নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। ধরবিলা, মালিগাছা, পাবনা, ২৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
আমন ধান কাটার ভরা মৌসুম চলছে এখন। নিজের খেতে ধান কাটছেন কৃষক মীর হোসেন। কূলের চর, মিরসরাই, চট্টগ্রাম, ২৮ নভেম্বর। ছবি: ইকবাল হোসেন
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপভ্যানে অবৈধভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৮ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন।
ধানের আঁটি খালি ড্রামে পিটিয়ে ধান আহরণে ব্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষকেরা। বেতুয়া, সিরাজগঞ্জের ২৭ নভেম্বর। ছবি: সাজেদুল আলম
হিমেল বাতাসে শীতের শিহরণ। তাই বিদ্যুতের তারে বসে রোদ পোহাচ্ছে চারটি ছোট পাখি। পল্টনজয়পাড়া, খাগড়াছড়ি সদর, ২৭ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরি জেগে উঠেছে। জ্বালামুখ থেকে জ্বলন্ত লাভা বেরোচ্ছে। দেশটির কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বন্ধ করে দিয়েছে পর্যটন দ্বীপ বালির দেনপাসারে নোরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর। এতে সেখানে আটকা পড়েছেন পর্যটকেরা। সম্ভাব্য পরবর্তী ফ্লাইটের সময়সূচি তাঁরা ভিড় করেছেন বিমানবন্দরে। ছবি: এএফপি
গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার কবিতা খানম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। গাজীপুর, ২৮ নভেম্বর। ছবি: মাসুদ রানা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রেস ব্রিফিং করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। আলাতুলী ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর। ছবি: প্রথম আলো
পাহাড়ের বাগান থেকে কমলা সংগ্রহ করে বিক্রির জন্য রাঙামাটি শহরের বাজারে মজুত করা হচ্ছে। আকারভেদে প্রতিটি কমলার দাম ১৫ থেকে ৩৫ টাকা। বনরূপা বাজার, রাঙামাটি, ২৮ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘অ্যাডভান্সড উইমেন্স লিডারশিপ ইন ইলেকশনস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গুলশান, ঢাকা, ২৮ নভেম্বর। ছবি: আবদুস সালাম
আরও পড়ুন
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: অধ্যাপক ইউনূস
মুল্ডারের বলে বোল্ড মুমিনুল, ৬০ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড
স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’