নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চলছে। ভোট দিতে ভোটারদের দীর্ঘ সারি। টুপামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র, নীলফামারী, ২৯ অক্টোবর ১ নম্বর গিলাতলা ইউনিয়ন পরিষদকে খুলনা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না করার দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন। গিলতলা, ফুলতলা, খুলনা, ২৯ অক্টোবরগ্রামীণ মেঠো পথে গাড়িতে চেপেছে এক শিশু। পেছন থেকে তাকে ঠেলছে অন্য দুই শিশু। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া। ২৯ অক্টোবর। ছবি: সোয়েল রানা বুড়িগঙ্গা নদীর পানি আগের থেকে বেশ স্বচ্ছ হয়েছে। স্থানীয়দের প্রায়ই জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। মিটফোর্ড ঘাট এলাকা, ঢাকা, ২৯ অক্টোবররাজধানীর মিটফোর্ড ঘাট এলাকার সড়কে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি সরাতে স্বেচ্ছাসেবকদের তৎপরতা। ঢাকা, ২৯ অক্টোবররাজধানীর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর পিলার বিভিন্ন সময়ে ভারী নৌযানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠামো থেকে বের হয়ে এসেছে রড। বাবুবাজার, ঢাকা, ২৯ অক্টোবরহাজি সেলিম কর্তৃক দখলকৃত তিব্বত হলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বেদখল হল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। বিকেল চারটায় তোলা। ঢাকা, ২৯ অক্টোবর