ঢাকা থেকে ফ্রিজিং ভ্যানে করে আসা করোনার টিকা বরিশালের সিভিল সার্জন কার্যালয়ের হিমাগারে নেওয়া হচ্ছে। বরিশাল, ২৯ জানুয়ারিবিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করা পলিথিন বুড়িগঙ্গা নদীতে ধুয়ে রোদে শুকানোর পর বস্তাতে ভরছেন বাবা–ছেলে। পরিষ্কার করার পর প্রতি কেজি বিক্রি করেন ৩০ থেকে ৪০ টাকায়। কামরাঙ্গীরচর, ঢাকা, ২৯ জানুয়ারি
বিজ্ঞাপন
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহন ফেরি পারের অপেক্ষায়। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ২৯ জানুয়ারি
বিজ্ঞাপন
রাত পোহালেই পাবনা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। আনসার ও পুলিশ বাহিনীর সহায়তায় ভোট গ্রহণের সব সরঞ্জাম নিয়ে যাচ্ছেন প্রিসাইডিং কর্মকর্তারা। সদর উপজেলা চত্বর, পাবনা, ২৯ জানুয়ারিচট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি ভবনের সীমানাপ্রাচীর ভেঙে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। উত্তর ডেবারপাড়, আগ্রাবাদ, ২৯ জানুয়ারিমাসের শেষে বাড়ি বদল করছে লোকে। আসবাবসহ পিকআপ ভ্যানের ওপর ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক শ্রমিক। কারওয়ান বাজার, ঢাকা, ২৯ জানুয়ারিটমেটোর জমিতে পাতা হচ্ছে ফাঁদ । পুটিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ জানুয়ারি বর্ষায় নাও (নৌকা) আর হেমন্তে পাও (পা)—এই ছকেই বাঁধা হাওরপাড়ের মানুষের জীবন। শুষ্ক মৌসুম হওয়ায় এখন অলস পড়ে আছে নৌকাগুলো। ঘাটের বাজার, হাকালুকি হাওর, কুলাউড়া, মৌলভীবাজার, ২৯ জানুয়ারি সুনামগঞ্জের সীমান্তবর্তী নদনদী থেকে উত্তোলিত বালু নিয়ে এসব নৌকা যায় দেশের বিভিন্ন অঞ্চলে৷ আব্দুজ জহুর সেতু, সুনামগঞ্জ, ২৯ জানুয়ারিকক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের পাঠানো হচ্ছে ভাসানচরে। চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম, ২৯ জানুয়ারিকেন্দ্রীয় সরকারের কৃষি সংস্কারের বিরুদ্ধে অবরোধে কৃষকেরা। শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে অবরোধে অংশ নিয়েছেন তাঁরা। ঘাজিপুর, ভারত, ২৯ জানুয়ারি