বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর রেপ্লিকা। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) কার্যালয়ের নিচে এটি স্থাপন করা হয়েছে। বাংলামোটর, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: আবদুস সালামসরিষা ফুলে মধু খেতে এসেছে রঙিন প্রজাপতি। দৌলতপুর, জগন্নাথপুর ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২৯ নভেম্বর। ছবি: এমদাদুল হককাঁধে ছোট্ট শিশুকে নিয়ে সোনালি ধানের খেতের আইল ধরে হেঁটে যাচ্ছে কিশোর। ছত্রখিল গ্রাম, আমড়াতলী ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক, কুমিল্লা।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু নির্যাতনকারীদের মনোনয়ন দেওয়ার প্রতিবাদসহ অন্যান্য দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাস‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মওদুদ আহমদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: আবদুস সালামসূত্রাপুর ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে আজ আদালতে হাজির করা হয়। নাশকতার মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁকে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ গ্রেপ্তার করে পুলিশ। সিএমএম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: দীপু মালাকারসনি শোরুমে পুরোনো টেলিভিশন দিয়ে নতুন টেলিভিশন নেওয়ার অফার আজ শেষ দিন। তাই শোরুমগুলোতে ছিল ক্রেতা ও আগ্রহীদের ভিড়। পুরানা পল্টন, ঢাকা, ৩০ নভেম্বর। ছবি: দীপু মালাকার