সাতসকালে ধানখেতে কাজে গেছেন বাবা। বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে মেয়ে। পুটিমারা, সদর, সিলেট, ৩ অক্টোবর
সাতসকালে ধানখেতে কাজে গেছেন বাবা। বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে মেয়ে। পুটিমারা, সদর, সিলেট, ৩ অক্টোবর

এক ঝলক (৪ অক্টোবর, ২০২০)

সাতসকালে ধানখেতে কাজে গেছেন বাবা। বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে মেয়ে। পুটিমারা, সদর, সিলেট, ৩ অক্টোবর
কাশবনে এখন সাদা ফুলের সমাহার। সেখানে এসে প্রকৃতির শোভা বাড়িয়েছে ফড়িং। দাউদকান্দি, কুমিল্লা, ৪ অক্টোবর
শীতকাল আসছে। শীতকালে লেপের চাহিদা বাড়বে। তাই লেপ তৈরিতে ব্যস্ত কারিগরেরা। নয়নপুর, খাগড়াছড়ি, ৪ অক্টোবর
ঝুঁকি নিয়ে গাড়ির ছাদে চেপে গন্তব্যে যাচ্ছেন পর্যটকেরা। হৃদয় মেম্বারপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ৪ অক্টোবর
দেশব্যাপী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে। এক শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিটি করপোরেশন মিলনায়তন, ময়মনসিংহ, ৪ অক্টোবর
বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি ভবন ও অডিটরিয়াম–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের দাবিতে কর্মসূচি। অশ্বিনীকুমার হলের সামনে, বরিশাল, ৪ অক্টোবর