মাস্ক আছে, মাস্ক নেই

করোনার সংক্রমণ রোধে সবাইকে সঠিকভাবে মাস্ক পরতে বলা হচ্ছে। অনেকে মাস্ক নিয়ে বাইরে বের হলেও ঠিকভাবে তা পরছেন না। ফলে নিজের যেমন সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকছে, তেমনি অন্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাস্ক ঠিকভাবে না পরার দৃশ্য উঠে এসেছে এই ছবির গল্পে।

মাস্ক আছে, কিন্তু তা থুতনিতে।
রিকশাচালকের মুখে মাস্ক নেই। দুই যাত্রীর মাস্ক থাকলেও তা ঠিকভাবে পরেননি।
০৩. একজনের মাস্কই নেই। আরেকজনের থাকলেও তা নাক ও মুখের নিচে।
সঠিকভাবে মাস্ক পরার ক্ষেত্রে অনেকের মধ্যে অনীহা দেখা যাচ্ছে
মাস্ক খুলে ফোনে কথা বলছেন এক ব্যক্তি।
মুখের মাস্ক উঠেছে মাথায়
ঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি থেকেই যায়