
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে সারা দেশে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সব গণপরিবহন। বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন ঘুরিয়ে দিচ্ছে। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লোকজন। কেউ হেঁটে, কেউ রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। গাদাগাদি করে নৌপথেও চলছেন যাত্রীরা। এত বাড়ছে সংক্রমণের ঝুঁকিও।