শাড়ি, শার্ট, বিছানার চাদরসহ এ ধরনের নানা পণ্য বিক্রি করেন সুফিয়া বেগম। দাম ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তাঁর ক্রেতা মূলত নিম্ন আয়ের মানুষ। ফতুল্লার ডিআইটি মাঠে সাপ্তাহিক হাট, নারায়ণগঞ্জ, ৩০ মেবন্য প্রাণী সংরক্ষণ আইনে নিষেধাজ্ঞা থাকার পরও খাঁচায় করে বিক্রি হচ্ছে ঘুঘু। প্রতি জোড়া ৫০০ থেকে ৮০০ টাকা দাম চাইছেন বিক্রেতা। ফতুল্লার ডিআইটি মাঠে সাপ্তাহিক হাট, নারায়ণগঞ্জ, ৩০ মে
বিজ্ঞাপন
১ জুন থেকে টানা ৯২ দিন সুন্দরবনের নদী ও খালে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। ফলে সুন্দরবনের গহিন থেকে লোকালয়ে ফিরতে শুরু করেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবীরা। ফেরার পর নৌকাগুলো বেঁধে রেখেছেন নদীর তীরে। শাকবাড়িয়া নদীর তীর, কয়রা, খুলনা, ৩০ মে
বিজ্ঞাপন
গাছের পাতার আড়ালে বাসা বেঁধেছে একটি ঘুঘু। ঢেপ্পোছড়ি টিলা, সদর উপজেলা, রাঙামাটি, ৩০ মে বোরো ধানের চারা রোপণের জন্য জমি চাষের উপযোগী করছেন পাহাড়ি দুই তরুণ। অপর পাশে কিষানিরা বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করছেন। বৃষ্টি শুরু হলেই জমিতে চারা রোপণ শুরু হবে। কুদুকছড়ি গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ৩০ মেবাগান থেকে গাছপাকা আনারস বিক্রি করতে রাঙামাটি শহরে এসেছেন এক ব্যক্তি। নৌকা থেকে কাঁধে করে আনারস নামাচ্ছেন তিনি। রাঙামাটি সরকারি কলেজ ঘাট, ৩০ মেবাঁশের নানা পণ্য তৈরি করেছেন মহেশ কুমার। বিক্রির জন্য সেগুলো ঝিনাইদহ থেকে নিয়ে এসেছেন খুলনায়। খুলনা নৌবাহিনী স্কুলের সামনে, ৩০ মেআসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতবিনিময় সভা। খুলনা শিল্পকলা একাডেমি, ৩০ মেময়ূরীকে আকৃষ্ট করতে পেখম মেলেছে একটি ময়ূর। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ৩০ মেমাঠে জমেছে বৃষ্টির পানি। সেখানে খাবারের সন্ধানে রাজহাঁস। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ৩০ মেজ্যৈষ্ঠের প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে একটি শালিক পাখি। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩০ মেআবার বাড়ছে তাপমাত্রা। রোদ থেকে বাঁচতে মাথায় মাথাল পরে নৌকায় বসে আছেন খেয়াঘাটের মাঝিরা। সুরমা নদীর ঝালোপাড়া ঘাট, সিলেট, ৩০ মে