১১. ঈদের দীর্ঘ ছুটির পর আজ বিদ্যালয় খুলেছে। স্কুল পরিষ্কার–পরিচ্ছন্ন করার অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণে থাকা শহীদ মিনার ধোয়ামোছার কাজ করছে শিক্ষার্থীরা। গঙ্গাচড়া উপজেলার আলালচর চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ৭ এপ্রিলবুনো ফুলের দিকে উড়ে যাচ্ছে রঙিন একটি প্রজাপতি। আলুটিলা পাহাড়, রাঙামাটি, ৭ এপ্রিলগবাদিপশুর জন্য তিস্তার চর থেকে ভুট্টার পাতা সংগ্রহ করে আনছেন এই গৃহস্থ। গঙ্গাচড়া, রংপুর, ৭ এপ্রিলচৈত্রের সকালে দেয়ালে এসে বসেছে জোড়া শালিক পাখি। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ৭ এপ্রিল
বিজ্ঞাপন
গাজায় চলমান সহিংসতার প্রতিবাদে ডাকা হয়েছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। এর অংশ হিসেবে সিলেটের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখেন। এ সময় বন্ধ বিপণিবিতানের সামনে খবরের কাগজ পড়ছেন এক প্রবীণ। জিন্দাবাজার, সিলেট, ৭ এপ্রিলজলাভূমিতে ফুটেছে রঙিন কচুরিপানা ফুল। আলুটিলা পাহাড়, রাঙামাটি, ৭ এপ্রিল
বিজ্ঞাপন
সিলেটের জাফলংয়ে নিতে পেঁয়াজ ব্যবসায়ীরা উপজেলার নহাটা হাটে কৃষকের কাছ থেকে পেঁয়াজ কেনেন। এসব পেঁয়াজ পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পবা, রাজশাহী, ৭ এপ্রিলধানখেতের পাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি শালিক পাখি। মেজরটিলা, সিলেট, ৭ এপ্রিলরাজশাহীতে গতকাল রোববার রাত ১২টার দিকে একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে একটি বাস খাদে পড়ে যায়, পরে বাসটি উদ্ধারের চেষ্টা চলে। খড়খড়ি বাইপাস এলাকা, রাজশাহী, ৭ এপ্রিলমাথায় হেলমেট ছাড়া এক মোটরসাইকেলে তিনজন চেপে সিলেট-তামাবিল মহাসড়ক ধরে ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটে চলেছেন। মেজরটিলা, সিলেট, ৭ এপ্রিল একটি ব্যাট তৈরি করে ২০ টাকা মজুরি পান সুলতান আলী, সারা দিনে ৩০ থেকে ৪০টি ব্যাট তৈরি করতে পারেন তিনি। বায়া কুঠিপাড়া, রাজশাহী, ৭ এপ্রিলকচুখেতে পানি দিচ্ছেন এক নারী। বাখুণ্ডা, ফরিদপুর, ৭ এপ্রিলসাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রাজবাড়ী সদর আমলি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বর, রাজবাড়ী, ৭ এপ্রিলশ্যালোইঞ্জিনচালিত মেশিন চালিয়ে পাইপের সাহায্যে খেতে সেচ দিচ্ছেন এক কৃষক। বাখুণ্ডা, ফরিদপুর, ৭ এপ্রিলমিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবান কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। জজকোর্ট প্রাঙ্গণ, বান্দরবান, ৭ এপ্রিলবোরো ধানের খেতে ইউরিয়া সার ছিটাচ্ছেন কৃষক। মতাসার, বরিশাল, ৭ এপ্রিলফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেন বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। শহীদ চত্বর, ট্রাফিক মোড়, পাবনা, ৭ এপ্রিলখেত থেকে রসুন তোলার পর বাছাইয়ের জন্য জমিয়ে রাখা হয়েছে। বয়রা কাশীনাথপুর, মালিগাছা, পাবনা, ৭ এপ্রিলবিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত স্টার্টআপ সেশনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর (মাঝে)। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ৭ এপ্রিলবৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির ব্যাংকে রং করার কাজে ব্যস্ত কুমোরপাড়ার মানুষেরা। রামপুর, মুরাদনগর, কুমিল্লা, ৭ এপ্রিল।