এক ঝলক (২৫ জুন, ২০২৩)

হাওরপাড়ে মেরামত করা হচ্ছে নৌকা। এই নৌকা নিয়েই মাছ ধরেন জেলেরা। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৫ জুন
ছবি: শিমুল তরফদার
কোরবানির গরু বিক্রির জন্য ট্রাকে করে হাটে নেওয়া হচ্ছে। কলেজ রোড, শেরপুর, বগুড়া, ২৫ জুন
শণপাতা ও তালপাতার তৈরি বাহারি নকশার ঝুড়ি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িদহ, শেরপুর, বগুড়া, ২৫ জুন
পঞ্চগড় থেকে রাজধানীর হাটের উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়া হচ্ছে। গরমে হাঁপিয়ে ওঠায় গরুগুলোর গায়ে পানি ঢালা হচ্ছে। বগুড়া-ঢাকা মহাসড়ক, জামালপুর, শাজাহানপুর, বগুড়া, ২৫ জুন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন বাড়িতে দা, বঁটি, চাকু, কুড়াল, শিলপাটায় শাণ দেওয়া হচ্ছে। রাস্তায় শান দেওয়ার যন্ত্র নিয়ে ঘুরছেন এই ব্যক্তি। জলেশ্বরীতলা, বগুড়া, ২৫ জুন
মাঠে কাজ করছেন একজন কৃষক। মহেশপুর গ্রাম, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৫ জুন
দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় নির্মিত বাঁশের সেতুটি ভেঙে গেছে। এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে এভাবেই চলাচল করছেন গ্রামবাসী। গোয়ালন্দ, রাজবাড়ী। ২৫ জুন
গাছের ডালের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কাঠবিড়ালি। আলম চৌধুরীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ জুন
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে মায়ের ডাক-এর আয়োজনে নির্যাতন ও গুমের শিকার পরিবারের সদস্যদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ জুন
কোরবানির পশুর হাটে বিক্রির জন্য আনা বিশাল আকৃতির ষাঁড় দেখতে ভিড় করেছেন উৎসুক মানুষ। বউবাজার, দিয়াবাড়ি, উত্তরা, ২৫ জুন
ঈদুল আজহা উপলক্ষে বিপণিবিতানে কাপড় দেখছেন দুই তরুণী। বেইলি রোড, ঢাকা, ২৫ জুন
সরকারি নির্দেশনা উপেক্ষা করে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসেছে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। মোহাম্মদ আলী বাজার, ফেনী, ২৫ জুন
পাটের দাম কমেছে। প্রতি মণ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৫ জুন
বর্ষা মৌসুমে মাছ ধরতে নানা রকম জালের চাহিদা বেড়ে যায়। দোকানে জালের পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। প্রতিটি জাল প্রকারভেদে ১০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করছেন তিনি। লালবাগ হাট, রংপুর, ২৫ জুন
হাওর-খাল-বিলে পানি বেড়েছে। বর্ষার নতুন পানিতে কুচিয়া ধরার জন্য ফাঁদ নিয়ে হাওরে যাচ্ছেন এক ব্যক্তি। বাদাঘাট, সিলেট, ২৫ জুন
সিলেট শহরতলিতে বসেছে কোরবানির পশুর হাট। স্থানীয় লোকজন হাটে গরু এনেছেন বিক্রির জন্য। শিবেরবাজার, সিলেট, ২৫ জুন
শীতলক্ষ্যার নদীতে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। টানবাজার ঘাট, নারায়ণগঞ্জ, ২৫ জুন
বাগানির কাছ থেকে পাইকারি দরে কেনা কলা নৌকা থেকে নামানো হচ্ছে। পুরাতন বাসস্ট্যান্ডের টার্মিনাল ঘাট, রাঙামাটি, ২৫ জুন
নদ-নদীতে পানি বাড়ায় নৌকার চাহিদা বেড়েছে। কৃষক রেজাউল ইসলাম আট হাজার টাকা দিয়ে নৌকা কিনে বাড়ি যাচ্ছেন। আইজউদ্দিন মাতুব্বরের ডাংগী এলাকা, ফরিদপুর, ২৪ জুন
পাবনার বিভিন্ন বিলে বর্ষার পানি আসছে। এতে ডুবতে শুরু করেছে বিলের মাঝের সড়ক। ডুবে যাওয়া সড়ক দিয়ে চলছে যানবাহন। দিলপাশার, ভাঙ্গুড়া, পাবনা, ২৫ জুন
ঈদুল আজহায় মসলার চাহিদা বেড়ে যায়। জিরা, দারুচিনি, এলাচি, পেস্তাবাদামসহ নানা ধরনের মসলার পসরা সাজিয়ে বসেছেন মো. জহিরউদ্দিন। দ্বিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ, ২৫ জুন
ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন ধরনের ছুরি-বটি সাজিয়ে বসেছেন এক কামার। শরৎনগর বাজার, ভাঙ্গুড়া, পাবনা, ২৫ জুন
কোরবানির পশুর গলায় অনেকেই ঘণ্টা ঝুলিয়ে থাকেন। নিজের হাতে তৈরি করা ছোট-বড় ঘণ্টার মালা ফেরি করে বিক্রি করছেন এই বিক্রেতা। আকারভেদে প্রতিটি ঘণ্টার মালা ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। শরৎনগর বাজার, ভাঙ্গুড়া, পাবনা, ২৫ জুন
নদী ও খাল-বিলে পানি বেড়ে যাওয়ায় মাছ শিকারে নেমেছেন জেলেরা। গুমানী নদী, ভাঙ্গুড়া, পাবনা, ২৫ জুন
খুলনার আশপাশের জেলাগুলো থেকে নদীপথে ট্রলারে গরু আসতে শুরু করেছে। ট্রলার থেকে ব্যাপারীরা গরু নামিয়ে হাটে নিয়ে যাচ্ছেন। ৬ নং ঘাট, খুলনা, ২৫ জুন
বর্ষায় হাওরাঞ্চলে চলাচলের প্রধান বাহন নৌকা। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে পানি বেড়েছে হাওরে। হাওরের স্বচ্ছ জলে নৌকা চালিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। কোম্পানীগঞ্জ, সিলেট, ২৪ জুন