সাদা কেশর ছড়িয়ে ফুটেছে গোলাপজামের ফুল। গির্জাপাড়া, মৌলভীবাজার, ১৬ মার্চরাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত রাকিবুল ইসলামের (২৫) মা রাজিয়া বেগমের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ মর্গ, ঢাকা, ১৬ মার্চগাছের গুঁড়ি দিয়ে বাদ্যযন্ত্র ডুগি তৈরি করছেন কারিগর তরুণ কুমার দাস। এখন তাতে রং দেওয়া হচ্ছে। তৈরি শেষে একেকটি ডুগি ২ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ১৬ মার্চপরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৬ মার্চ
বিজ্ঞাপন
বাড়ির পাশে বাগানের মধ্যে জুলাপাতি খেলায় মেতে উঠেছে শিশুরা। গঙ্গাবরদী, ফরিদপুর, ১৫ মার্চপবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গ্রামের উদ্দেশে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। গাবতলী, ঢাকা, ১৬ মার্চ
বিজ্ঞাপন
জুমে বোনা হলুদ তুলছেন দুই নারী। মরাটিলা, খাগড়াছড়ি, ১৬ মার্চপ্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে নৌপথে বাড়ি ফিরছেন অনেকে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। সদরঘাট, ঢাকা, ১৬ মার্চসূর্য উঠছে, লাল আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। ছাতিয়ানতলা, বগুড়া, ১৬ মার্চরসুল্লাহবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এতিমদের ইফতার করানো হয়। রসুল্লাহবাদ, ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মার্চসাতসকালেই নিজের জমি থেকে ঢ্যাঁড়স তুলছেন এক কৃষক। মেঘাগাছা, বগুড়া, ১৬ মার্চপাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নের মণ্ডলপাড়া পদ্মাকোলে খাল খননকাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। মণ্ডলপাড়া, পাবনা, ১৬ মার্চসড়কের পাশে ঝুপড়িতে নিজের বাগানের পেঁপেসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন মা ও শিশু। সাপছড়ি, যৌথখামার, রাঙামাটি, ১৬ মার্চশিশুদের ঈদ উপহার দিল প্রথম আলো বন্ধুসভা। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর, বাগেরহাট, ১৬ মার্চ কয়েক শ বছরের পুরোনো গাছটি। পাতা ঝরে স্তূপ হয়ে আছে। চরপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চঈদের কেনাকাটা ঘিরে সিলেট নগরে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। নগরের প্রতিটি সড়কে লেগে আছে যানজট। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৬ মার্চ নিজের তৈরি ঘুড়ি ওড়াতে মাঠে নিয়ে যাচ্ছে স্কুলছাত্র মো. ইব্রাহিম। তাকে সহযোগিতা করছে বড় ভাই রকিব উদ্দিন। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চকয়েক দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তিস্তার চরে পানি বেড়েছে। হঠাৎ এই পানিতে চরের পেঁয়াজখেত তলিয়ে গেছে। ভোগান্তিতে চাষিরা। নষ্ট হওয়ার আগে অপরিপক্ব পেঁয়াজ তুলছেন চাষিরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর। ১৬ মার্চগাড়ির তেল শেষ। তেলের জন্য প্রাইভেট কারটি ঠেলে তেলের পাম্পে নিয়ে যাচ্ছেন চালক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ মার্চপবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য সীমানাপ্রাচীর রং করা হচ্ছে। হাবু, গঙ্গাচড়া, রংপুর, ১৬ মার্চকলার কাঁদি আর এক আঁটি ফুলঝাড়ু বিক্রি করতে গন্তব্যে যাচ্ছেন পাহাড়ি এক তরুণ। ফুরমোনপাড়া, রাঙামাটি, ১৬ মার্চচারদিকে সৌন্দর্য ছড়িয়ে ফুটে আছে বাগানবিলাস ফুল। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ মার্চঈদের সাজে পোশাক ও অন্যান্য সামগ্রীর সঙ্গে স্বর্ণালংকারের চাহিদা থাকে। তাই কারিগরেরা সোনার নানা ধরনের অলংকার তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন। কাঠপট্টি, বরিশাল, ১৬ মার্চগঙ্গাপূজা উপলক্ষে বান্দরবানে শহরের প্রধান সড়কে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বী। রাজার মাঠ এলাকা, বান্দরবান, ১৬ মার্চবিলে চাষ করা টমেটো আর লাউ তুলে বিক্রির জন্য এনেছেন এক কৃষক। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চবুনো ঝোপে পাতার আড়ালে সতর্ক অবস্থানে গিরগিটি। রংপুর, ডুমুরিয়া, খুলনা, ১৬ মার্চ