সড়কে খড় শুকানোর জন্য রোদে দিয়েছে কৃষক আলী আজ্জম। ওনাইসার গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১০ এপ্রিলস্বল্পমূল্যে ওএমএসের চাল কিনতে চৈত্রের প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন তাঁরা। রোদ ঠেকাতে কেউ ছাতা, কেউ ব্যাগ দিয়ে মাথা ঢেকেছেন। ঝালোপাড়া এলাকা, সিলেট, ১০ এপ্রিল
বিজ্ঞাপন
পাইকারি দোকান থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল কাঁধে করে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতা। শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে এসব বিক্রি করবেন তিনি। মোমিনখলা এলাকা, সিলেট, ১০ এপ্রিল
বিজ্ঞাপন
মুঠোফোনে ভিডিও দেখা নিয়ে মেতেছে শিশুরা। একরামপুর বাজার এলাকায়, বন্দর, নারায়ণগঞ্জ, ১০ এপ্রিল দাবদাহে অতিষ্ঠ নগরের জনজীবন। গরমের তীব্রতায় ছোট–বড় সবার হাঁসফাঁস অবস্থা। বাসা থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই রোদের খরতাপে অসহনীয় অবস্থায় পড়ছে মানুষ। একটু স্বস্তি পেতে সড়কে পাশে থাকা ওয়াসার পাইপ থেকে নিয়ে মুখে পানি দিচ্ছেন এক পথচারী। বেলা ১১টা, চকবাজার কাতালগঞ্জ এলাকা, চট্টগ্রাম, ১০ এপ্রিলপ্রচণ্ড খরতাপে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে মাথাইল পরে সবজি খেতে নিড়ানি দিচ্ছেন দুই কৃষক। বদরপুর, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ১০ এপ্রিলবিজু উদ্যাপন কমিটির আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর তরুণীদের গড়াইয়া নৃত্য পরিবেশনা। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ, ১০ এপ্রিলএবার ঈদে অরগাঞ্জা, হাবুতাই সিল্ক ও মসলিন শাড়ি কিনছেন নারীরা। প্রবর্তক মিমি সুপার মার্কেট, চট্টগ্রাম, ১০ এপ্রিলগরমের মধ্যে গৃহস্থালি তৈজসপত্র নিয়ে বিক্রির জন্য গ্রামের পথে ঘুরছেন ফেরিওয়ালা। সারাই, কাউনিয়া, রংপুর, ১০ এপ্রিলকয়েক দিনের বৃষ্টিতে চা-গাছে সবুজ কুঁড়ি গজানো শুরু হয়েছে। বাগানে বাগানে চলছে কুঁড়ি তোলার কাজ। কাপড়ের পোটলাভর্তি কুঁড়ি মাথায় করে নিয়ে ওজন দিতে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন চা-শ্রমিক নারীরা। কাপনাপাহাড় চা-বাগান, জুড়ী, মৌলভীবাজার, ১০ এপ্রিলতিস্তা নদীতে মাছ ধরতে জাল নিয়ে নদীর ধারে ঘুরছেন এক মাছশিকারি। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ১০ এপ্রিলরানা প্লাজা ধসে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের নেতা-কর্মীরা। চেরাগী পাহাড় মোড় এলাকা, চট্টগ্রাম, ১০ এপ্রিলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দিলেও প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনরত চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা হচ্ছে। বেলা ৪টা, চারুকলা ভবনের সামনে, চট্টগ্রাম, ১০ এপ্রিল