একঝলক (১৩ জুন ২০২৬)

রাধাচূড়া ফুলের মধু সংগ্রহে মৌমাছির ওড়াউড়ি। জংশন এলাকা, খুলনা, ১৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন
অস্তগামী সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে চা-গাছের কচি পাতা। দলদলি চা-বাগান, সিলেট, ১৩ জুন
বিশ্বকাপ এলেই পছন্দের দেশের পতাকা কেনেন অনেকে। তাতে বিক্রিও বাড়ে। রাস্তায় ঘুরে ঘুরে পতাকা বিক্রির এমন দৃশ্য এখন সারা দেশের। আদালত সড়ক, খাগড়াছড়ি, ১৩ জুন
রাজবাড়ীর কালুখালী কলেজ মোড় এলাকায় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মহাসড়কের পাশে ডোবায় পড়ে মাইক্রোবাসটি। পরে এটি টেনে তোলা হয়। গাড়িতে মায়ের কোলে থাকা দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়। কালুখালী কলেজ মোড়, রাজবাড়ী, ১৩ জুন
গাছের ডালে বসে আছে বুলবুলি। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ জুন
কাঠের ডিঙিনৌকা তৈরির কাজে ব্যস্ত কারিগর। কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে রাঙামাটিবাসীর চলাচলের বাহন হবে এ ডিঙিনৌকা। ঝুলুক্কে পাহাড়, রাঙামাটি, ১৩ জুন
সকালবেলার বৃষ্টিকে সঙ্গী করেই ছাতা মাথায় কর্মস্থলের পথে সাইকেল আরোহী। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৩ জুন
ফুল ও পাতায় জমেছে রাতের বৃষ্টির বিন্দু। বড়াদম, রাঙামাটি, ১৩ জুন
বাড়ির আঙিনায় আয়েশ করে বসে আছে বিড়ালটি। তবারিপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ জুন
প্রচণ্ড গরমের মধ্যে পানিতে নেমে শরীর জুড়িয়ে নিচ্ছে কুকুরটি। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ জুন
বৃষ্টির মধ্যে একটি মোটরসাইকেলে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রায় এক ব্যক্তি। পেছনে থাকা নারী বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা ধরেছেন এক হাতে, অন্য হাতে আগলে রাখছেন শিশুকে। ফরহাদ খাঁ পুল, শিবগঞ্জ, সিলেট, ১৩ জুন
ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার সন্ধানে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে থাকে না এই নারীর মতো দিনমজুরদের জীবনসংগ্রাম। নাইওরপুল, সিলেট, ১৩ জুন
বাড়ির পাশে সড়কের ধারে ধান সেদ্ধ করছেন এক কৃষক দম্পতি। হাজী রহিমউদ্দিন মাতুব্বরপাড়া, ফরিদপুর, ১৩ জুন
গবাদিপশুর খাবার ঘাস সংগ্রহ করে বাঁশের সাঁকো পার হয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। ঈশান গোপালপুর, ফরিদপুর, ১৩ জুন
সূর্যমুখী ফুল ছড়াচ্ছে শোভা। গিলন্ড, মানিকগঞ্জ, ১৩ জুন
বাড়ির উঠানে পাটকাঠি দিয়ে লাউগাছের মাচা তৈরি করছেন এক কৃষক। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ১৩ জুন
বিশ্বকাপ উন্মাদনা এখন সারা দেশে। সাগরসৈকতেও শিশু-কিশোরেরা মেতেছে ফুটবলে। তালতলী, বরগুনা, ১৩ জুন
দক্ষিণ উপকূলের একটি সমুদ্রসৈকত ‘শুভ সন্ধ্যা’। এখানে প্রতিদিন আসেন অনেক পর্যটক। সৈকতে ঘুরে বেড়ান, ছবি তোলেন। তালতলী, বরগুনা, ১৩ জুন
বৃষ্টিভেজা সাদা জবা ফুলের পাপড়িতে জমে আছে জলকণা। ফারুকপাড়া, বান্দরবান, ১৩ জুন
বাগান থেকে ঝুড়িভর্তি আনারস মাথায় চেপে বাড়ি ফিরছেন দুই পাহাড়ি নারী। শৈলপ্রপাত এলাকা, বান্দরবান, ১৩ জুন
ঘোড়ার গাড়িতে বাঁশ ও মাটির তৈরি গৃহস্থালি পণ্য নিয়ে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। ঠাকুরবাড়ি, মিঠাপুকুর, রংপুর, ১৩ জুন
22. দেশের বিভিন্ন এলাকা থেকে আনা বাঁশ পরিবহন ও খালাসের কাজে ব্যস্ত শ্রমিকেরা। রাজধানী ও আশপাশের এলাকার নির্মাণকাজ, মাছ ধরার সরঞ্জাম এবং বিভিন্ন গ্রামীণ কাজে ব্যবহারের জন্য এসব বাঁশ সরবরাহ করা হয়। তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ জুন
হামের উপসর্গ ও হামে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসছেন স্বজনেরা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, ঢাকা, ১৩ জুন
উপচে পড়া বর্জ্য নিয়ে সড়কে চলছে একটি ময়লাবাহী ট্রাক। ঠিকভাবে ঢেকে না রাখায় চলন্ত অবস্থায় বর্জ্য ছড়িয়ে পড়ছে সড়কে। মাতুয়াইল এলাকায়, ঢাকা, ১৩ জুন