একঝলক (২০ মে ২০২৬)

বাগানে ফুটেছে লাল–সাদা মধুমালতী ফুল। ধোপাখলা মোড়, ময়মনসিংহ, ২০ মে
ছবি: মোস্তাফিজুর রহমান
রডের জালি ঘিরে পাথর, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি করা কনক্রিটের খুঁটি। এগুলো মূলত টিনের স্থাপনা বানাতে ব্যবহার করা হয়। ভবানীপুর, চাটমোহর, পাবনা, ২০ মে
পেঁপেগাছে ফুল এসেছে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ মে
বৃষ্টির পানিতে ডুবে ভিজে গিয়েছিল আবুল কাশেমের ৬ বিঘা জমির ধান। সেই ধান শুকিয়ে নিচ্ছেন তিনি। প্রখর রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে মাথার ওপর ধরেছেন ছাতা। কন্দরপুর, আটঘরিয়া, পাবনা, ২০ মে
নিজের খেত থেকে বরবটি ও লাউ তুলছেন তরুণ কৃষি ও রিসোর্ট উদ্যোক্তা প্রগতি চাকমা। দীঘলি বাঁক, রাঙামাটি, ২০ মে
হাওরের ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এখন রোদে সড়কের ওপর ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা। মিঠামইন, কিশোরগঞ্জ, ২০ মে
কৃষকের বাগান থেকে ব্যবসায়ীরা কলা সংগ্রহ করে ট্রলারে তুলছেন। খালেক মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ২০ মে
গ্রামে ঘুরে ঘুরে বিচি কলা কিনে সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কলাগুলো পাকার পর হাটে নিয়ে বিক্রি করা হবে। বাগবাড়ী, গাবতলী, বগুড়া, ২০ মে
রাতের বৃষ্টিতে ফোঁটা ফোঁটা পানি জমেছে ড্রাগন ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ২০ মে
বাড়ির উঠানে ধান সেদ্ধ করায় ব্যস্ত গৃহিণী। নিমগাছি, ধুনট, বগুড়া, ২০ মে
চরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। ডাঙ্গী, ফরিদপুর, ২০ মে
বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন ডালিয়া ফুল। ঢুলিপাড়া, কুমিল্লা, ২০ মে
ধান মাড়াই শেষ। এখন খড়ের গাদা তৈরির পালা। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২০ মে
বকেয়া পাওয়া পরিশোধ ও কাঁচাপাট রপ্তানির অনুমতির দাবিতে খুলনা-যশোর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন পাট প্রেস শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালায়, ঝাড়ুমিছিল ও বিক্ষোভ মিছিল করে। রেলিগেট, খুলনা, ২০ মে
সুপারিগাছের খোলে চড়ার আনন্দে মেতেছে শিশুরা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মে
আইনগতভাবে নিষেধ থাকলেও মহাসড়কে দূরপাল্লাগামী ট্রাক ও বাসের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে থ্রি–হুইলার গাড়ি। ঢাকা-বগুড়া মহাসড়ক, মহিপুর, শেরপুর, বগুড়া, ২০ মে
গাছে ধরেছে মরিচ। মালঞ্চ, মানিকগঞ্জ, ২০ মে
চট্টগ্রামে সিটি করপোরেশন কর্তৃক জুলাই গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি অংকনে পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে গ্রাফিতি লিখন কর্মসূচি পালন করে জাতীয় ছাত্র শক্তি বরিশাল মহানগর। এ সময় দেয়ালে নানা ধরনের গ্রাফিতি আঁকা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকা, বরিশাল, ২০ মে
খাবারের সন্ধানে গাছে গাছে, পাতায় পাতায় বিচরণ চড়ুই পাখিটির। বয়রা, খুলনা, ২০ মে
টিসিবির খাদ্যপণ্য কিনতে ক্রেতাদের ভিড়। চেয়ারম্যান ঘাট, চাঁদপুর, ২০ মে
আবার বৃষ্টি এলে বাকি ধানটুকু তলিয়ে যাবে। তাই তড়িঘড়ি করে কোমরসমান পানিতে নেমে ধান কাটেন কৃষক। পরে কলাগাছের ভেলায় করে তা নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িরহাট সড়ক, রংপুর, ২০ মে
হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে। মহাখালী, ঢাকা, ২০ মে
টিসিবির ট্রাক সেল থেকে পণ্য নিতে গ্রাহকদের দীর্ঘ লাইন। সায়দাবাদ মোড়, ঢাকা, ২০ মে
বকেয়া বেতন–ভাতা ও বোনাসের দাবিতে রাজধানীর গুলশান লিংক রোডে অবস্থান নিয়ে আন্দোলন করেন নাসা পোশাক কারখানার শ্রমিকেরা। মহাখালী, ঢাকা, ২০ মে
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২০ মে