আমন ধানের বীজতলা তৈরি করছেন চাষি। বড়বাড়ি এলাকা, রংপুর, ২৩ মে। সড়কের ওপর ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহান সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। নতুন বাজার এলাকা, বরিশাল, ২৩ মে।
বিজ্ঞাপন
বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা ধরে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বারুতখানা এলাকা, সিলেট, ২৩ মে।
বিজ্ঞাপন
খেত থেকে মরিচ তুলছেন কয়েকজন নারী। পালিচড়া এলাকা, রংপুর, ২৩ মে। সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে গণতন্ত্র মঞ্চ পদযাত্রা কর্মসূচির আগে সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ মেমশার উপদ্রব বেড়ে যাওয়ায় কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। কাপ্তানবাজার এলাকা, কুমিল্লা, ২৩ মে। মাটির চুলায় রান্না করছেন কয়েকজন নারী। সাদেক খান আড়ত গলি, রায়ের বাজার, ঢাকা, ২২ মে।হাসপাতালের বিছানায় ক্যানুলা হাতে লাগানো অবস্থায় মুঠোফোনে ভিডিও গেম খেলে সময় কাটাচ্ছে এক শিশু। জুরাইনের এই শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন দিন ধরে চিকিৎসাধীন। এডিস মশার প্রজননের মৌসুম শুরুর আগেই রাজধানীর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। মুগদা জেনারেল হাসপাতালে, ২৩ মেরাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচির কারণে সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। দারুস সালাম এলাকায়, ২৩ মেকাঁচা আম কিনে নদীর ঘাটে এসেছেন এক ব্যক্তি। নৌকায় করে সেগুলো নিয়ে নদী পার হবেন তিনি। মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকায়, ২৩ মেতুরাগ নদের সীমানা পিলারের ভেতরের অংশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভরাট করা অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মিরপুর দিয়াবাড়ি ঘাট এলাকায়, ২৩ মে২০১৩ সালে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে কেনা হয় ২০টি ডেমু ট্রেন, যার মাত্র ২টি কোনোরকমে সচল রয়েছে। অচল হয়ে পড়া ডেমুর বেশ কয়েকটি অযত্ন-অবহেলায় এভাবে পড়ে আছে চট্টগ্রামের পাহাড়তলী মেরামত কারখানায়। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায়, ২৩ মেখালেদা জিয়ার মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করে চট্টগ্রাম মহানগর বিএনপি। চট্টগ্রাম নগরের সাগরিকা মোড় এলাকায়, ২৩ মে