পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ। চানমারি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১২ এপ্রিল। সুলভ মূল্যে চাল ও আটা সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বাইতুল-আমান এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১২ এপ্রিল।
বিজ্ঞাপন
তেলবাহী লরি থেকে নির্গত হচ্ছে দূষিত কালো ধোয়া। স্বাস্থ্যঝুঁকিতে পথচারীরা। মাঝিড়া এলাকা, শাজাহানপুর, বগুড়া, ১২ এপ্রিল।
বিজ্ঞাপন
শর্ষে মাড়াই শেষে বাড়ির সামনে সড়কের ধারে বাতাসে ঝেড়ে নিচ্ছেন গৃহবধূ নাসিমা বেগম। বিল মামুদপুর, আলিয়াবাদ, সদর উপজেলা, ফরিদপুর, ১২ এপ্রিল। তপ্ত রোদ থেকে বাঁচতে মাথায় ছাতা বেঁধে সাইকেলে চরে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। জোড়াগেট, খুলনা, ১২ এপ্রিল। প্রখর রোদ থেকে বাঁচতে পাশে ট্রাকের ছায়ায় বসে তরমুজ বিক্রি করছেন বিক্রেতারা। স্টেশন রোড, খুলনা, ১২ এপ্রিল। তিস্তা নদীর চরে বাদামের খেতে পানি সেচ দিচ্ছেন এক কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১২ এপ্রিল। পানি বেড়েছে নদীতে। মাছও এসেছে বেশ। তাই সেখানে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। জয়রাম এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১২ এপ্রিল। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকায় শুকনো মৌসুমে নৌকা থেকে নেমে বালুচর দিয়ে হাঁটতে হয় পর্যটকদের। এই হাঁটাপথে অনেকে ঘোড়ার পিঠে ওঠেন। স্থানীয় মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোড়া নিয়ে পর্যটকদের জন্য অপেক্ষা করেন। দিনের শেষে ঘোড়া নিয়ে বাড়ি ফিরছেন দুজন। সাদা পাথর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১১ এপ্রিল।চৈত্র মাস শেষের দিকে। কিন্তু তাপমাত্রার পারদ চড়েই যাচ্ছে। খাঁ খাঁ রোদে অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা। তপ্ত দুপুরে খানিক শীতল হওয়ার জন্য পুকুরের পানিতে নেমেছে শিশুরা। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১২ এপ্রিল দুদিন বাদেই বাংলা নববর্ষ। বর্ষবরণের নানা আয়োজনে ব্যবহার করা হয় রঙিন মাটির হাঁড়ি। ফুটপাতে নিজের দোকানের সামনে বসে তাই হাঁড়িতে আঁকছেন মাসুদ রানা। আকারভেদে প্রতিটি হাঁড়ি তিনি বিক্রি করেন ১৫০ থেকে ২৫০ টাকায়। টেলিফোন ভবনের সামনে, রংপুর, ১২ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার জন্য বাঁশ ও বেত দিয়ে একতারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা, ১২ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে আলপনা প্রতিযোগিতা। দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বর, দিনাজপুর, ১২ এপ্রিল পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। তবে সেই তুলনায় মহাসড়ক খুব বেশি প্রশস্ত নয়। তাই বরিশালের কয়েকটি অংশে মহাসড়ক প্রশস্ত করার কাজ চলছে। রূপাতলী, বরিশাল, ১২ এপ্রিলঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। তবে সড়কে পানি না ছিটানোর কারণে ধুলায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। লিংক রোড, নারায়ণগঞ্জ, ১২ এপ্রিলপ্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। শিশুকে কোলে নিয়ে চলার পথে রোদ থেকে রক্ষা পেতে মাথায় ছাতা মেলে ধরেন এই অভিভাবক। জেলা পরিষদ এলাকা, নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন কৃষক ইদ্রিস আলী। প্রচণ্ড গরমে জমিতে কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা তাঁর। বারবার পানি দিয়ে মুখ ও শরীর ভিজিয়ে নিচ্ছেন। চৈত্রের এই খরতাপে তাঁর মতো অতিষ্ঠ হয়ে উঠেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রাধাকান্তপুর, দোগাছি, পাবনা, ১২ এপ্রিল মঙ্গল শোভাযাত্রার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শিল্পকলা একাডেমি, পাবনা, ১২ এপ্রিল