একঝলক (১৮ আগস্ট ২০২৬)

বৃষ্টিস্নাত জবা ফুল। নগর ভবন চত্বর, বগুড়া, ১৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তেজগাঁও, ঢাকা, ১৮ আগস্ট
শরতের আকাশে ছুটে চলা সাদা মেঘ নিচে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি। মানিকছড়ি মুখ, রাঙামাটি, ১৮ আগস্ট
রাজবাড়ীর চরাঞ্চলের ফল ও ফসল রক্ষায় কারেন্ট ও সুতি জাল ব্যবহার করছেন কৃষকেরা। এতে বিভিন্ন প্রজাতির পাখি জালে আটকা পড়ে মারা যাচ্ছে। চর করনেশনা, উজানচর, রাজবাড়ী, ১৮ আগস্ট
ভ্যানে কলা সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। স্টেশন রোড, খুলনা, ১৮ আগস্ট
ভাটায় ইট ভেঙে খোয়া তৈরি করছেন এক দম্পতি। দিন শেষে দুজন মিলে আয় করেন ৮০০ থেকে ১ হাজার টাকা। এ আয়েই চলে তাঁদের সংসার। ভাটি লক্ষ্মীপুর, ফরিদপুর, ১৮ আগস্ট
পথের ধারে ফুটে আছে অনিন্দ্য সুন্দর লজ্জাবতী ফুল। গোজাদিয়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৮ আগস্ট
গাছের শুকনা ডালে বসে আছে রঙিন ফড়িং। পশ্চিম সেওতা, মানিকগঞ্জ, ১৮ আগস্ট
বর্ষার জলাবদ্ধতার পানি সরে গেলেও সড়কে রেখে গেছে ক্ষত। খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা গুরুত্বপূর্ণ সড়কের বয়রা থেকে মুজগুন্নী পর্যন্ত বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত। এতে ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। মুজগুন্নী, খুলনা, ১৮ আগস্ট
পথের ধারে ফুটে আছে সাদা তারাফুল। তামাই কুঠিপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৮ আগস্ট
সকালের ট্রেনে লালমনিরহাটের পাটগ্রামে বাড়ি ফিরবেন চিকিৎসা নিতে আসা যাত্রী। কেউ শুয়ে, কেউবা বসে প্ল্যাটফর্মে সময় পার করছেন। রেলস্টেশন, রংপুর, ১৮ আগস্ট
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেছে বালুবোঝাই ট্রাক। পবা, রাজশাহী, ১৮ আগস্ট
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাঠে ছাগল চরাতে যাচ্ছেন এক নারী। রায়মাঝিরা, বগুড়া, ১৮ আগস্ট
বিলের পাশে বাড়ির ছাদের রডে বসে আছে জোড়া ফিঙে। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ১৮ আগস্ট
সারা বছরই গাছে ধরে মরিচ। এক পাশে ফুল, অন্য পাশে পাতার ফাঁকে ফাঁকে মরিচ। লিচুবাগান, রাঙামাটি, ১৮ আগস্ট সকালে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাকসবজি নিয়ে বাজারে যাচ্ছেন এক নারী। ডলুপাড়া, বান্দরবান, ১৮ আগস্ট
গ্রামীণ সড়কের পাশে বসে জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি নিচ্ছেন এক কৃষাণী। ডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ আগস্ট
কাদামাঠে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। ডলুপাড়া, বান্দরবান, ১৮ আগস্ট
জমি থেকে ধানের চারা তুলেছেন এক কৃষক। ভালুকা, ময়মনসিংহ ১৮ আগস্ট
প্রকৃতিতে পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে শরৎ। আকাশে সাদা মেঘের ভেলা। কাশবনের ভেতর দিয়ে খেলতে যাচ্ছে শিশুরা। আলুটারি, কাউনিয়া, রংপুর, ১৮ আগস্ট
শরতের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ আগস্ট
নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। উত্তাল সমুদ্রে মাছ ধরছেন এক জেলে। হিমছড়ি, কক্সবাজার, ১৮ আগস্ট
আমন ধান রোপণ করছেন এক কৃষক। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ আগস্ট
নিম্নচাপের কারণে সতর্কতার অংশ হিসেবে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি রাখা হয়েছে। দক্ষিণপাড়া, সাবরাং, টেকনাফ, কক্সবাজার, ১৮ আগস্ট