একঝলক (২২ জুলাই, ২০২৩)

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন যুব ছাত্রসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’-এ যোগ দিতে নেতা–কর্মীদের ভিড়। মৎস ভবন মোড়, ঢাকা, ২২ জুলাই
 ছবি: দীপু মালাকার
সিলেটের সুরমা নদী এখন পানিতে টইটম্বুর। সাঁতার কাটছে এক শিশু। চাঁদনীঘাট, সিলেট, ২২ জুলাই
‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব’–এর চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে প্রতিযোগীরা। শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ২২ জুলাই
জমি চাষ চলছে। সেখানে জমে থাকা পানিতে মাছ ধরতে এসেছে শিশুরা। শেখপাড়া, রংপুর, ২২ জুলাই
সিলেট অঞ্চলের সবচেয়ে বড় নদী সুরমা। শহরের মধ্য দিয়ে বয়ে গেছে নদীটি। শুকনা মৌসুমে দখল-দূষণে বিপন্ন সুরমা বর্ষায় ফিরে পায় প্রাকৃতিক রূপ। টুকেরবাজার, সিলেট, ২২ জুলাই
আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। মাছহারি, কাউনিয়া, রংপুর, ২২ জুলাই
বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জাল। সেখানে মেরামতের কাজ করছেন জেবারুল ইসলাম। কোনো সুরক্ষাসামগ্রী ছাড়াই এই কাজ করার ফলে থাকে দুর্ঘটনার ঝুঁকি। জলেশ্বরীতলা, শহীদ জব্বার সড়ক, বগুড়া, ২২ জুলাই
সারা বছরই চাহিদা থাকে মাটির ভাঁড়ের। বানানোর পর শুকানো হচ্ছে রোদে। বারপাড়া, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২২ জুলাই
ফেরি করে ময়ূরের পালক বিক্রি করছেন এক ব্যক্তি। প্রতিটি পালক ২০ টাকায় বিক্রি করেন তিনি। জিলা স্কুল ফটক, বগুড়া, ২২ জুন
কাঁঠাল পেকেছে। সেই পাকা কাঁঠাল খাচ্ছে পাখি। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ২২ জুলাই
বিক্রির জন্য ঘোড়ার গাড়িতে করে খড় নিয়ে যাওয়া হচ্ছে। তকিপলবাজার, কাউনিয়া, রংপুর, ২২ জুলাই
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য কিনতে ক্রেতাদের ভিড়। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ২২ জুলাই
ফেরি করে ফোমের তৈরি খেলনা, পাখি, মাছ, মোরগ বিক্রি করেন আবদুর রশিদ। ঢাকা থেকে পাইকারি দরে কিনে নিয়ে প্রতিটি খেলনা ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করেন তিনি। দক্ষিণ উপজেলা শিকারপুর, কুমিল্লা, ২২ জুলাই