দীর্ঘদিন মেরামত না হওয়ায় পাবনা শহরের অধিকাংশ সড়ক বেহাল হয়ে পড়েছে। তার ওপর পানিনিষ্কাশনের নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি। এতে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীর। শালগাড়িয়া, পাবনা, ১৯ জুনবাড়ির আঙিনায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর কাছে শাড়ি কিনছেন এক নারী। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুন
বিজ্ঞাপন
বাঁশের রঙিন চাঁটাই দিয়ে ডালি তৈরি করছেন পুষ্প রানী। প্রতিটি ডালি তিনি বিক্রি করেন ৬০ থেকে ৭০ টাকায়। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুন
বিজ্ঞাপন
সড়কের ধারে গাছ থেকে পড়ে থাকা পাকা জাম কুড়াচ্ছে দুই শিশু। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ জুনপেয়ারাগাছে খাবারের খোঁজে কাঠবিড়ালী। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৯ জুনরাঙামাটি দ্বিতীয় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বিভিন্ন দলে ভাগ হয়ে খেলছেন দাবাড়ুরা। রানি দয়াময়ী উচ্চবিদ্যালয় হল, রাঙামাটি, ১৯ জুনরাতের বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিতে লুই দিয়ে মাছ ধরায় ব্যস্ত এক পাহাড়ি নারী। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ১৯ জুনখাবারের খোঁজে গাছের ডালে ডোরাকাটা নীল কালো মৌটুসী পাখি। লেমুছড়ি, রাঙামাটি, ১৯ জুন