একঝলক (১৯ আগস্ট ২০২৬)

পথের ধারে ফুটে আছে হলুদ বুনো বেড়েলা বা কুরেটা ফুল। অঞ্চলভেদে এটি জংলি মেথি বা সোনাফুল নামেও পরিচিত। তামাই কুঠিপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৯ আগস্ট
ছবি: আরিফুল গণি
বাজারে বিক্রির জন্য জমি থেকে লালশাক তুলছেন এক কৃষক পরিবারের সদস্যরা। জমিদারপাড়া, রংপুর, ১৯ আগস্ট
ঝোপঝাড়ের মধ্যে একটি ডাহুক। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৯ আগস্ট
ফুলকপি চাষের জন্য প্রস্তুত করতে জমিতে মই দিচ্ছেন এক কৃষক। নয়াপুকুর, রংপুর, ১৯ আগস্ট
টগর ফুলের পাপড়ি, কুঁড়ি ও পাতাজুড়ে ভোরের বৃষ্টির ফোঁটা। ঢেপ্পোছড়িমুখ, রাঙামাটি, ১৯ আগস্ট
বর্ষার নতুন পানিতে খাল-বিল ও ডোবায় বাড়ছে মাছের আনাগোনা। তাই বড়শি নিয়ে বিলে মাছ ধরতে যাচ্ছে দুই শিশু। রামনগর, ফরিদপুর, ১৯ আগস্ট
সেতুর ওপর বসে আছে একটি ফড়িং। শিবগঞ্জ হাট, শিবগঞ্জ, বগুড়া, ১৯ আগস্ট
নিচু জমির পানি কমে আসায় ধরা পড়ছে ছোট ছোট মাছ। ছোট জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন গ্রামের লোকজন। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৯ আগস্ট
বর্ষার পানি নেমে যাওয়ায় জমিতে ধান আবাদে ব্যস্ততা বেড়েছে কৃষকের। বেড়েছে ধানের চারার চাহিদাও। সড়কের পাশে চলছে চারা কেনাবেচা। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ১৯ আগস্ট
ফুটবল বিশ্বকাপের শুরু থেকে বেড়েছে ফুটবল ও বুটের চাহিদা। মানভেদে ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব বুট। উন্নত মানের বুটের দাম আরও বেশি। খেলাধুলা মার্কেট, খুলনা। ১৯ আগস্ট
আঁকাবাঁকা করতোয়া নদীতে মাছ শিকারে নেমেছেন এক ব্যক্তি। শিবগঞ্জ, বগুড়া, ১৯ আগস্ট
বান্দরবানের পর্যটনকেন্দ্র শৈল প্রপাতে পর্যটকদের জন্য মৌসুমি ফল কেটে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে। শৈল প্রপাত, বান্দরবান, ১৯ আগস্ট
মধুপুর থেকে খুলনার ফলের আড়তে আসা আনারস ভ্যানে বিক্রির জন্য সাজাচ্ছেন এক খুচরা বিক্রেতা। কদমতলা, খুলনা, ১৯ আগস্ট
ঢ্যাঁড়স ফুলে পতঙ্গের আনাগোনা। বেথানী পাড়া, বান্দরবান, ১৯ আগস্ট
গ্রাম থেকে রাঙামাটি শহরে যাওয়ার জন্য ডিঙিনৌকায় উঠেছেন এক জুমচাষি। তাঁর কাছে আছে চুকুইপাতা, জুম শিমের আগাসহ বিভিন্ন শাকসবজি। মানিকছড়িমুখ নৌঘাট, রাঙামাটি, ১৯ আগস্ট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটনকেন্দ্র, জল–পাথর আর পাহাড় দেখতে ভিড় করেন মানুষজন। উৎমাছড়া, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ আগস্ট
এখন বছরজুড়েই টবের চাহিদা থাকে নার্সারিতে। টব কিনে নিয়ে যাচ্ছেন নার্সারির মালিকেরা। কুটিরপাড়া, রংপুর, ১৯ আগস্ট
চলতি মৌসুমে নদীপথে বালু ও পাথর পরিবহন করা হয়। বালু ও পাথর বহনকারী বড় নৌকাগুলো ছাড়ার অপেক্ষায়। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৯ আগস্ট
গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে নিজ বাড়িতে তৈরি দই ও সন্দেশ নিয়ে রংপুরে বিক্রি করতে এসেছেন সমীর কুমার ঘোষ। পালিচড়া হাট, রংপুর, ১৯ আগস্ট
কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ছেলে দেবাশীষকে হারিয়ে পাগলপ্রায় মা স্বপ্না দত্ত। কুষ্টিয়া, ১৯ আগস্ট