পবিত্র ঈদুল আজহায় মাংস কাটার জন্য গাছের গুঁড়ি বা ‘খাইট্টা’র চাহিদা বেড়ে যায়। তেঁতুলগাছ কেটে তৈরি করা এসব খাইট্টা পাইকারিতে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পৈলানপুর, পাবনা, ২৩ জুনমাইকিং করে জীবিকা নির্বাহ করেন নজরুল ইসলাম। তবে মৃত ব্যক্তির খবর জানাতে মাইকিংয়ের কোনো টাকা নেন না তিনি। খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ২৩ জুন
বিজ্ঞাপন
ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাটগুলো। চাহিদা থাকায় ঢাকায় বিক্রির জন্য পশু কিনতে এসব হাটে এসেছেন বিভিন্ন এলাকার ব্যাপারীরা। পুষ্পপাড়া, পাবনা, ২২ জুন
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল আজহায় মাংস কাটতে দা-ছুরির চাহিদা বাড়ে। এ জন্য ব্যস্ত সময় কাটছে কামারশালায়। দৌলতপুর, খুলনা, ২৩ জুনসুপারিগাছে খাবারের খোঁজে দুই কাঠঠোকরা পাখি। বৌধিপুর, রাঙামাটি, ২৩ জুনশোভা ছড়িয়েছে চালতা ফুল। উলুছড়া, রাঙামাটি, ২৩ জুনপাশেই চাতাল। সেখানে মেলে দেওয়া হয়েছে ধান। সেই ধান খাওয়ার অপেক্ষায় পাশের বিদ্যুতের তারে কবুতর। মরা খলা, বাজিতপুর, কিশোরগঞ্জ ২৩ জুনপশুর হাটে তোলার জন্য ট্রাকে করে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামের নিয়ে যাওয়া হচ্ছে গরু। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জুনখেত থেকে ধনেপাতা সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। নারেইছড়ি, রাঙামাটি, ২৩ জুনগ্রামগঞ্জে ফেরি করে প্লাস্টিকের ড্রাম বিক্রি করেন মো. নাছির উদ্দিন। ১৮০-২৫০ লিটার আয়তনের ড্রাম ৩৫০ টাকা ও ৮০-১৫০ লিটারের ২০০ টাকায় বিক্রি করেন তিনি। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জুনজমে উঠেছে হাঁড়িভাঙা আমের হাট। প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকায়। পদাগঞ্জ হাট, মিঠাপুকুর, রংপুর, ২৩ জুনমরা গাছের ফোকরে এক কাঠবিড়ালি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ২৩ জুননিষিদ্ধ চায়না জাল দিয়ে নদীতে মাছ শিকারে ব্যস্ত আয়নাল সরদার নামের এক ব্যক্তি। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জুনথোকায় থোকায় ঝুলে আছে রঙিন জামরুল। বদিউজ্জামান ব্যাপারী পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জুন