একঝলক (১৭ এপ্রিল ২০২৬)

পাবনায় জ্বালানি তেলের সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদীর পুনঃখননের কাজ। ডিজেল না পাওয়ায় ৯ দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের খননযন্ত্রগুলো (এক্সক্যাভেটর)। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্থানীয় ঠিকাদারদের দাবি, বাজারে জ্বালানির তীব্র সংকটের কারণে তাঁরা চাহিদা অনুযায়ী ডিজেল সংগ্রহ করতে পারছেন না। আটুয়া ব্রিজ, পাবনা, ১৭ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জিং ধাপের ৮ ফুট ওপর পর্যন্ত রোপ ক্লাইম্বিংয়ে অংশ নিয়েছেন নারী প্রার্থীরা। পুলিশ লাইনস হাবেলী গোপালপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ এপ্রিল
বোরো ধান ও পাট চাষের মৌসুমে ডিজেলের সংকটে পড়েছেন কৃষকেরা। ভোররাত থেকে পেট্রলপাম্পে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের তুলনায় কম ডিজেল পাচ্ছেন তাঁরা। গোয়ালচামট পুরোনো বাসস্ট্যান্ড এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ এপ্রিল
মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজিত সাংগ্রাই জল উৎসব, মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠানে মারমা তরুণ–তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। চিংহ্লা মং মারি স্টেডিয়াম, রাঙামাটি, ১৭ এপ্রিল
পাটের দাম চড়া। বিক্রির জন্য হাটে নিচ্ছেন চাষি। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার ২০০ টাকা। গঙ্গাচড়া উপজেলার হাবু এলাকা, রংপুর, ১৭ এপ্রিল
রাতের বৃষ্টিতে তিস্তার চরের বোরো ধান তলিয়ে গেছে। সেই ধান গবাদিপশুকে খাওয়াতে কেটে নিয়ে নৌকায় ফিরছেন কৃষক। গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ এলাকা, রংপুর, ১৭ এপ্রিল
সিলেটে শিশু–কিশোরদের সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান ‘পাঠশালা’র আয়োজনে ‘পাঠশালায় বৈশাখ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করছে পাঠশালার শিশুরা। সারদা স্মৃতি হল প্রাঙ্গণ, সিলেট, ১৭ এপ্রিল
জয়পুরহাটের আক্কেলপুর ফিলিং স্টেশনে ডিজেল নিতে এসে কৃষকেরা ভোগান্তিতে পড়েন। আক্কেলপুর, জয়পুরহাট, ১৭ এপ্রিল
ভয়ংকর ঝুঁকি: অপ্রাপ্তবয়স্ক এক বালক চালাচ্ছে মোটরসাইকেল। হেলমেট ছাড়া তিনজন চড়ে দুরন্ত গতিতে এঁকেবেঁকে চলেছে সড়কের যানবাহনের মাঝ দিয়ে। অভিভাবকদের অসচেতনতায় ঝুঁকিপূর্ণ এই চলাচলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গোপালপুর, ঢাকা রোড, পাবনা, ১৭ এপ্রিল
জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল ও গাড়িচালকদের অপেক্ষা। আসাদগেট এলাকা, ঢাকা, ১৭ এপ্রিল
প্রচণ্ড গরমে নাজেহাল নগরজীবন। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে নৌকায় নদী পার হওয়ার সময় মাথার ওপর ছাতা ধরে স্বস্তি খোঁজার চেষ্টা। সোয়ারীঘাট এলাকা, পুরান ঢাকা, ১৭ এপ্রিল
বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে পড়ার ২০ মাস পরেও খালের ওপর সেতু নির্মাণ হয়নি, দুর্ভোগে চার গ্রামের বাসিন্দারা। দড়িমাছিমপুর, তিতাস, কুমিল্লা, ১৭ এপ্রিল
ডাকাতিয়া বিলে চাষ করা সবজি তুলে ডোঙায় ফিরছেন এক চাষি। এরপর সবজি বাজারে বিক্রি করতে যাবেন তিনি। শিরোমনি, খুলনা, ১৭ এপ্রিল