একঝলক (৮ এপ্রিল ২০২৩)

কুমিল্লার গোমতীর চরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। খেত থেকে কুমড়া তুলে পাইকারদের কাছে বিক্রির জন্য সড়কের পাশে রাখা হচ্ছে। বুড়িচং, কুমিল্লা, ৮ এপ্রিল।
ছবি: এম সাদেক
চৈত্রের প্রখর রোদে নৌকার গলুইয়ে শুয়ে আছেন মাঝি। চেঙ্গেরখাল, বাউয়ারকান্দি ঘাট, সদর, সিলেট, ৮ এপ্রিল।
পোকামাকড় থেকে বাঁচাতে জমিতে নেট দিয়েছেন কৃষক। গোবিন্দকাটি, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৮ এপ্রিল।
নিজের গরু ও লাঙল দিয়ে অন্যের জমির হালচাষ করেন তিনি। গোবিন্দকাটি, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৮ এপ্রিল।
টুকরিতে করে বাজারে বিক্রির আশায় হাঁস নিয়ে যাচ্ছে এক কিশোর। বাইশটিলা, সিলেট, ৮ এপ্রিল।
কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়া বহুতল বিপণিবিতানের দেয়ালে রং করছেন দুই শ্রমিক। এভাবে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন শ্রমিকেরা। জিন্দাবাজার, সিলেট, ৮ এপ্রিল।
প্লাস্টিকের ড্রাম ফেরি করে বিক্রি করতে বেরিয়েছেন দুই বিক্রেতা। আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় এই ড্রাম বিক্রি করা হয়। মাটিয়াপাড়া, রংপুর ৮ এপ্রিল।
পাকা ভুট্টার খোসা ছাড়িয়ে ঝুড়িতে তুলছেন এক নারী। সুন্দলপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ এপ্রিল।
ডাঁটা শাকের খেতে আগাছা পরিষ্কার করতে ব্যস্ত নারীরা। বরাতিয়া, ডুমুরিয়া, খুলনা, ৮ এপ্রিল।
কয়েক দিন পরেই পাহাড়ি জনগোষ্ঠীর বিজু উৎসবের শুরু। পছন্দের থান কাপড় কেনায় ব্যস্ত ক্রেতারা। কাটা পাহাড় মোহাম্মদিয়া মার্কেট, রাঙামাটি, ৮ এপ্রিল।
সামনের চাকা ফেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে গেছে গাড়িটি। কমলদহ মিরসরাই, ৮ এপ্রিল।
চৈত্রের প্রখর রোদের মধ্যে শিশুকে নিয়ে ঈদের কোনাকাটা করতে বেড়িয়েছেন অভিভাবক। বন্দরবাজার এলাকা, সিলেট, ৮ এপ্রিল।
ছিন্নমূল মানুষকে খাবার বিতরণ করছেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউটের সদস্যরা৷ বাবুপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ এপ্রিল।