একঝলক (২৪ এপ্রিল, ২০২৩)

রানা প্লাজা ধসে নিহত মানুষের স্মরণে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। ভবনটি যেখানে ছিল, সেখানেই এই অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। সাভার, ২৪ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় বেড়াতে এসেছেন হাজারো মানুষ। জিরাফের খাঁচার সামনে ভিড় করেছেন দর্শনার্থীরা। মিরপুর, ঢাকা, ২৪ এপ্রিল
পুরান ঢাকার ঐতিহ্যবাহী পানীয় ‘মাঠা’ প্রস্তুত করছেন এক বিক্রেতা। শাঁখারী বাজার, ২৪ এপ্রিল
ঈদের আনন্দমেলায় বায়োস্কোপে মজেছেন অনেকে। মুজগুন্নী, খুলনা, ২৩ এপ্রিল
ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় নাগরদোলায় উঠেছেন সব বয়সের মানুষ। মুজগুন্নী, খুলনা, ২৩ এপ্রিল
ঈদের ছুটিতে রংপুর নগরের হনুমানতলায় বিনোদন উদ্যানে রাইডে চড়ে আনন্দ করেন ছোট–বড় সবাই। রংপুর বিনোদন উদ্যান, ২৪ এপ্রিল
নানা ধরনের প্লাস্টিক পণ্য ফেরি করে বিক্রি করছেন এক ফেরিওয়ালা। শুকানচকি, রংপুর শহরতলি, ২৪ এপ্রিল
রংপুরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান কেটে বাড়িতে ফিরছেন চাষীরা। বত্তর বিল, রংপুর শহরতলি, ২৪ এপ্রিল
ঈদের ছুটিতে কুমিল্লা নগর শিশু উদ্যান নারী, পুরুষ ও শিশুদের পদচারণে মুখর ছিল। কুমিল্লা, ২৪ এপ্রিল