একঝলক (২ মে ২০২৬)

সাতসকালে কালো মেঘে ছেয়েছে আকাশ। পাটুরিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ২ মে
ছবি: আবদুল মোমিন
পাখিটির নাম ধলাগলা লেজনাচানি। এর লেজটি মেলে ধরলে ছাতার মতো দেখায়। সেই লেজ চারদিকে ঘোরায় বলে ছাতাঘোরানি পাখিও বলা হয় একে। নতুনপাড়া, রাঙামাটি, ২ মে
পাতার ফাঁকে বেলি ফুলের উঁকি। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২ মে
গাছের ডালে দড়ি বেঁধে দোলনা বানিয়ে তাতে দোল খাওয়ার আনন্দে মাতোয়ারা দুই কিশোরী। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ মে
আকন্দ ফুলের মধুর খোঁজে কালো ভ্রমর। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ মে
দুই পাশের সোনালু ফুল সড়কটির রূপই বদলে দিয়েছে। বারো রাস্তার মোড়, রাজশাহী, ২ মে
বিলের পাড়ে সবজির মাচার ওপর বসে আছে একটি কসাই পাখি। অনেক এলাকায় এটি লেঞ্জাকসাই নামেও পরিচিত। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ২ মে
বৃষ্টির পর সড়কে ভোগান্তি, রংপুর নগরের কলেজ সড়কের খামারমোড় থেকে লালবাগ পর্যন্ত প্রায় আধা কিলোমিটারে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কলেজ সড়ক, রংপুর, ২ মে
শহরের প্রবেশপথে মানিকছড়ি বাঁকে লাগানো ভারটেক্স মিররগুলো ভেঙে গেছে, ফলে পাহাড়ি আঁকাবাঁকা পথে যান চলাচলে ঝুঁকি থাকছে। মানিকছড়ি, রাঙামাটি, ২ মে
মাছ ধরার পর নদীর তীরে বেঁধে রাখা নৌকার সারি। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ মে
মুষলধারে বৃষ্টির মধ্যে নৌকায় নদী পারাপার। লঞ্চঘাট, সুনামগঞ্জ, ২ মে