একঝলক (২ জুন, ২০২৩)

ধান কাটা শেষে মাঠেই মাড়াইয়ের কাজ করছেন কৃষকেরা। নতুন পাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ জুন
ছবি: এম রাশেদুল হক
রাজশাহী থেকে আনা বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। জাতভেদে প্রতি কেজি আম ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছেন তাঁরা। কৈলাশরঞ্জন মোড়, রংপুর, ২ জুন
তালগাছে নিজের বোনো বাসা থেকে উঁকি দিয়ে আছে বাবুই পাখি। লালবাগ, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২ জুন
গ্রামে গ্রামে ঘুরে বাঁকে করে চকলেট, চিপস ও পপকর্ন বিক্রি করছেন এই ব্যক্তি। জগপুর, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২ জুন
গোধূলি বেলায় মাছ ধরতে জাল পেতেছেন এই মৎস্যজীবী। গাফ্ফার সড়ক, ডুমুরিয়া, খুলনা, ১ জুন
দূর থেকে উড়ে এসে পাখা মেলে বসে আছে লাল ফড়িং। ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২ জুন
তালমা নদীতে মাছ ধরতে নেমেছেন নারী ও কিশোরেরা। আমকাঁঠাল এলাকা, পঞ্চগড়, ২ জুন
তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরজীবন। একটু স্বস্তি পেতে কলের পানিতে হাত–মুখ–মাথা ভিজিয়ে নিচ্ছেন রিকশাচালকেরা। মতিঝিল এলাকা, ২ জুন
ডিআইটি প্লট পুকুর রক্ষার দাবিতে পুকুর পাড়ে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসীর একাংশ। এ সময় পাল্টা কর্মসূচি দেন ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকেরা। তবে পুলিশের বাধায় উভয় পক্ষের কর্মসূচি পণ্ড হয়। ডিআইটি প্লট পুকুরপাড়, গেন্ডারিয়া, শ্যামপুর, পুরান ঢাকা, ২ জুন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই প্রচারের কাজে ব্যবহারের জন্য ছাপাখানায় ছাপানো হচ্ছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। মুক্তিযোদ্ধা গলি, জিন্দাবাজার, সিলেট, ২ জুন
বেশ সুস্বাদু ১০০টি চায়না থ্রি লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। বনরুপা বাজার, রাঙামাটি, ২ জুন
কলার চাহিদা সারা বছরই থাকে। মাগুরা থেকে বিক্রির জন্য কলা ফরিদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২ জুন
প্রখর রোদ থেকে রক্ষা পেতে মাথায় গামছা দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মালঞ্চা, কাহালু, বগুড়া, ২ জুন
নারী উদ্যোক্তা জোসনা আক্তার পোলট্রি মুরগির একটি খামার গড়ে তুলেছেন। তাঁর খামারে ৬০০ মুরগি রয়েছে। এই মুরগি তিনি পাইকারি বাজারে বিক্রি করেন। তিনপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২ জুন
পাবনার ঈশ্বরদীর শিমুলতলা হাটে বিক্রি হচ্ছে লিচু। প্রকারভেদে প্রতি হাজার লিচু বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। শিমুলতলা, ঈশ্বরদী, পাবনা, ২ জুন
পাবনা-পাকশী সড়কে নছিমনে করে নিয়ে যাওয়া হচ্ছে ফল বহন করার প্লাস্টিকের ক্রেট। চাঁদপুর, দাপুনিয়া, পাবনা, ২ জুন
প্রচণ্ড গরমে শীতল হতে পানি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২ জুন