একঝলক (০১ মে, ২০২৩)

মহান মে দিবস উপলক্ষে দূরপাল্লার অনেক যানবাহন বন্ধ। আর কিছু চালু থাকলেও ভাড়া বেশি। তাই ঈদের ছুটি শেষে মানুষেরা ট্রাকে চড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কর্মস্থলে ফিরছেন। রংপুর -ঢাকা মহাসড়ক, ধর্মদাস এলাকা, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
মে দিবস উপলক্ষে সিলেট নগরে মিছিল বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। জিন্দাবাজার, সিলেট, ১ মে
ভ্যানে করে বিভিন্ন গাছের চারা বিক্রির জন্য শহরে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি । সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১ মে
ছুটির দিনে বাড়ির পাশের মাঠে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় মেতে উঠেছে। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১ মে
মাদারীপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজনের মৃত্যু হয়। বাখরেরকান্দি, শিবচর উপজেলা, মাদারীপুর, ১ মে
মহান মে দিবস উপলক্ষে প্রচণ্ড গরমে রিকশাচালক ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করে চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। দুই নম্বর গেট মোড়, চট্টগ্রাম নগর, ১ মে
মে দিবস উপলক্ষে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ১ মে
মে দিবসে দূরপাল্লার যানবাহন চলছে না। অনেকেই তাই যানবাহনের অপেক্ষায়। শ্রমিকেরা জানান, বেলা ২টা থেকে গাড়ি চলবে। ১১টা ৪৫ মিনিট, মহাখালী, ঢাকা, ১ মে
মে দিবস উপলক্ষে সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের। শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, ১ মে