ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছে নগরবাসী। তাই রাজধানী ঢাকার বেশির ভাগ সড়কে যানবাহন চলাচল অনেক কম। মহাখালী, ২১ এপ্রিল কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ফাঁকা সড়কে অতিরিক্ত আরোহী নিয়ে গন্তব্যে যাচ্ছে একটি মোটরসাইকেল। ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ এপ্রিল
বিজ্ঞাপন
পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে কায়াক বোট। ছোট ছোট এসব নৌকায় করে কাপ্তাই হ্রদের নীল জলরাশিতে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকেরা। কাপ্তাই পর্যটন কেন্দ্র, রাঙামাটি, ২১ এপ্রিল
বিজ্ঞাপন
তীব্র গরম আর লোডশেডিংয়ের কারণে এবার ঈদ কেনাকাটায় যোগ হয়েছে চার্জার ফ্যান। তিতুমীর মার্কেট এলাকা, ফরিদপুর, ২১ এপ্রিল ঈদ উপলক্ষে মোটরসাইকেল ধোঁয়ামোছার কাজ করিয়ে নিচ্ছেন চালকেরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২১ এপ্রিল ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঈদযাত্রা। সকাল নয়টা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা ত্রিমোড় এলাকা, কালিয়াকৈর, গাজীপুর, ২১ এপ্রিলপ্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে ইতিমধ্যে ঢাকা ছেড়ে গেছেন ঘরমুখী মানুষ। এ জন্য ঢাকার প্রধান সড়কে যানবাহন একদম কমে গেছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ২১ এপ্রিল বিক্রির জন্য মুরগি আনা হয়েছে দোকানে। প্রখর রোদ থেকে রক্ষা করতে ওপরে দেওয়া হয়েছে কলাপাতা। মোহাম্মদপুর, ঢাকা, ২১ এপ্রিলশেরপুরের নকলায় খেত থেকে পাকা ভুট্টা তুলছেন দুই কৃষক। বন্দটেকি গ্রাম, চন্দ্রকোনা, নকলা, শেরপুররংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের রাধাবল্লভ এলাকার কালেক্টরেট ঈদগাহ মাঠে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাধাবল্লভ, রংপুর। ২১ এপ্রিলদেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ফাঁকা গুলির মাধ্যমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবার হবে ১৯৬তম ঈদ জামাত। কিশোরগঞ্জ, ২১ এপ্রিলবাগানের গাছগুলোতে পাকতে শুরু করেছে আঁটি আম। ছবিটি রাজশাহী নগরের সায়ের গাছা এলাকা থেকে তোলা। রাজশাহী, ২১ এপ্রিলকালবৈশাখীতে সড়কের ওপর গাছ কাত হয়ে পড়েছে। এর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ভূঁয়াই এলাকা, মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক, জুড়ী, মৌলভীবাজার, ২১ এপ্রিলউঁচু দুই পাহাড়ের মাঝখানে কাপ্তাই হ্রদের একাংশ। হ্রদটি দেখতে দূরদূরান্ত থেকে আসেন পর্যটকেরা। রাঙামাটির বরকল উপজেলা সদর, ২১ এপ্রিলঈদযাত্রায় শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়ে যায়। তবে ভোগান্তি ছাড়াই তাঁরা ফেরিতে নৌপথ পাড়ি দিয়ে গন্তব্যে যান। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায়, ২১ এপ্রিলসাজেক ভ্রমণে গেলে এ সময়ে দেখা যাবে পাহাড় ডিঙিয়ে রংধনু আকৃতির সূর্য ডুবে যাওয়ার অপূর্ব দৃশ্য। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড় থেকে সম্প্রতি তোলা যশোরের মনিরামপুর থেকে শ্যামাপদ দাস হাতে বানানো মোড়া বিক্রি করতে নিয়ে এসেছেন খুলনায়। বড় মোড়া ২০০ টাকা আর ছোট মোড়া ১২০ টাকা করে বিক্রি করেন তিনি। খুলনা পাসপোর্ট অফিসের সামনে, ২১ এপ্রিলনিজের হাতে লাগানো বাগান থেকে সবরি কলার কাঁদি নিয়ে বাড়ি ফিরছেন কৃষক সুরুজ মিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চর গেইনদা এলাকা, ২০ এপ্রিল