গ্রামে ঘুরে ঘুরে পাকা গাব কিনে জড়ো করেছেন এক পাইকার। এগুলো বিক্রির জন্য নৌপথে ঢাকায় পাঠানো হবে। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ১৯ জুলাইধানখেতে সার দিচ্ছেন এক চাষি। ময়নাকুঠি, রংপুর, ১৯ জুলাই
বিজ্ঞাপন
বিক্রির জন্য ইঞ্চিনচালিত নৌকায় শহরে নেওয়া হচ্ছে কাঁঠাল। কাপ্তাই হ্রদ, পুরানপাড়া এলাকা, রাঙামাটি, ১৯ জুলাই
বিজ্ঞাপন
জলাশয় থেকে শাপলা ফুল তুলছে দুই কিশোর। গুলালবুদাই, রংপুর, ১৯ জুলাইভারত থেকে ট্রেনের ওয়াগনে আনা হয়েছে সিমেন্ট তৈরির উপাদান ফ্লাইঅ্যাশ। সেই ফ্লাইঅ্যাশের বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ৫ নম্বর ঘাট, খুলনা, ১৯ জুলাইধানের চারা রোপণের জন্য গৃহস্থের জমিতে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। বোতলা এলাকা, রংপুর, ১৯ জুলাইমুঠোফোন ব্যবহার করতে করতে ব্যস্ত সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। চল্ডিপুল এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ জুলাই গ্রামে ঘুরে ঘুরে বাঁশ ও প্লাস্টিকের তৈরি মোড়া বিক্রি করছেন আজিজ শেখ। প্রতিটি মোড়া ২৫০ টাকায় বিক্রি করেন। রঘুনন্দনপুর এলাকা, ফরিদপুর, ১৯ জুলাই
পদযাত্রায় অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। পরে বিএনপির নেতা-কর্মীরা শহরের দিকে চলে যান। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে, দিনাজপুর, ১৯ জুলাইদুর্গম চরাঞ্চল থেকে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক কৃষক। তেঁতুলিয়া নদী, নিমদী লঞ্চঘাট এলাকা, বাউফল, পটুয়াখালী, ১৯ জুলাইবরিশাল-বাবুগঞ্জ আঞ্চলিক সড়কের ধুমচর এলাকায় খালের ওপর থাকা সেতুটির দুই পাশের রেলিং ভেঙে গেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছেন। এ ছাড়া সেতুটির দুই পাশের অংশ দেবেও গেছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ধুমচর, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ১৯ জুলাইবৈশাখ মাসে হাওরের বোরো ধান ঘরে তুলেছেন কৃষকেরা। সেই থেকে ধাপে ধাপে ধান বিক্রি চলছে এখনো। হাওরপাড়ের বিভিন্ন এলাকায় গিয়ে পাইকাররা ধান কিনে নৌকায় করে নিয়ে আসছেন। বাজারে প্রতি মণ ধান মানভেদে বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। খাইছনার হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ জুলাইগরুকে খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গিয়েছিল এক কিশোর। ঘাস খাওয়ানো শেষে এবার বাড়ি ফেরার পালা। পথে মাঝখানে পড়ে খাল। তাই গরুকে সঙ্গে নিয়ে সাঁতরে খাল পার হচ্ছে সে। রেঙ্গা হাজীগঞ্জ বাজার এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ জুলাই