একঝলক (১১ জুলাই ২০২৫)

কর্ণফুলী নদীর পারে উড়াল দিয়েছে পানকৌড়ি পাখিটি। চিংম্রং ঘাট, কাপ্তাই, রাঙামাটি, ১১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
তালগাছে ঝুলছে বাবুইয়ের বাসা। কাটাছড়ি, রাঙামাটি, ১১ জুলাই
পেখম মেলেছে ময়ূর। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ১১ জুলাই
সবুজ পাতায় বসেছে রঙিন ফড়িং। চর শোলাকিয়া, কিশোরগঞ্জ, ১১ জুলাই
আমন মৌসুম সামনে রেখে ধানের চারা তৈরির জন্য বীজতলা বানাচ্ছেন এই নারী। বাখুন্ডা,গেরদা, ফরিদপুর, ১০ জুলাই
শুক্রবার ময়মনসিংহ শহরে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ফুটপাতের দোকানগুলো খোলা থাকে। টুকরা কাপড় কেনাবেচা চলছে। ট্যাঙ্কপট্টি, ময়মনসিংহ, ১১ জুলাই
বৃষ্টির দিনে ছাতা মেরামত করতে ব্যস্ত এক কারিগর। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ জুলাই
বন্যার পানিতে এখনো প্লাবিত হয়ে আছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, নোয়াখালী, ১১ জুলাই
ডিঙিনৌকায় মাছ ধরছেন এই ব্যক্তি। সিতা পাহাড় এলাকা, কাপ্তাই , রাঙামাটি, ১১ জুলাই
খাবারের সন্ধানে উড়াল দিচ্ছে বক। নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১০ জুলাই
ভেতর থেকে হাত দিয়ে খাঁচার বেষ্টনী ধরে আছে পশ্চিম আফ্রিকান প্রাণী মোনা মানকি। সাফারি পার্ক, গাজীপুর, ১১ জুলাই
মহাবিপন্ন বাগাড় শিকার, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ হলেও দৌলতদিয়া ঘাট বাজারে প্রকাশ্যে নিলামে এ মাছ বিক্রি হচ্ছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ১১ জুলাই
টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম কয়েক গুণ বেড়েছে। পাকা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। খড়খড়ি বাইপাস বাজার, পবা, রাজশাহী, ১১ জুলাই
গোমতী নদীর ওপর নির্মিত অস্থায়ী সেতুটি পানির তোড়ে ভেঙে গেলে দুই পারের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। আসমানিয়া, তিতাস, কুমিল্লা, ১১ জুলাই
নিজের খেত থেকে বরবটি সংগ্রহ করছেন এক কিষানি। কাটাছড়ি, রাঙামাটি, ১১ জুলাই