ভোরের আকাশে ঝাঁক বেঁধে উড়ছে পাখিরা। তৈমিদুং মুখ, রাঙামাটি, ১৬ এপ্রিলতালগাছের মাথায় উঠে মুচিগুলো থেকে রস সংগ্রহের বন্দোবস্ত করছেন গাছি। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১৬ এপ্রিলমৌসুমি ফল সফেদা সাজিয়ে রাখছেন বিক্রেতা। সিটি পার্ক মার্কেট, রংপুর, ১৬ এপ্রিলআখ কেটে এক জায়গায় জড়ো করছেন একজন শ্রমিক। ভাইবোনছড়া, খাগড়াছড়ি, ১৬ এপ্রিল
বিজ্ঞাপন
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে রঙিন ফুল। লুম্বিনী, রাঙামাটি, ১৬ এপ্রিলসড়কের পাশে ফুটেছে রঙিন বনফুল। বুড়িচং, কুমিল্লা, ১৬ এপ্রিল
বিজ্ঞাপন
কাঠ খোদাই করে ভাস্কর্যটি বানিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৬ এপ্রিলট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জিং ধাপের ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছেন প্রার্থীরা। পুলিশ লাইনস হাবেলী গোপালপুর, ফরিদপুর, ১৬ এপ্রিলবিক্রির জন্য শহরে আনা হয়েছে বাঁশের তৈরি মোড়া। ভার্থখলা, সিলেট, ১৬ এপ্রিলদেশজুড়ে হামের প্রাদুর্ভাবে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু রোগী। সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে হামের জরুরি টিকাদান কর্মসূচি। মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা, ১৪ এপ্রিলশুকিয়ে আসা বিলের পানিতে একটি বক। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১৬ এপ্রিলবৈশাখের খরতাপ থেকে রেহাই পেতে পানিতে নেমেছে শিশুরা। নওদাপাড়া, রাজশাহী, ১৬ এপ্রিলরঙিন বেলুন নিয়ে হেঁটে চলেছেন ফেরিওয়ালা। ভার্থখলা, সিলেট, ১৬ এপ্রিলপ্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শালিকের, রাঙামাটি, ১৬ এপ্রিলগোলাপজাম ফুল থেকে ফল এসেছে। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ১৬ এপ্রিলকৃষকের কাছ থেকে পটোল কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। সিলেটে নেওয়ার জন্য বস্তায় ভরা হচ্ছে। নওহাটা হাট, রাজশাহী, ১৬ এপ্রিলসাইকেল চালিয়ে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। আরাজীবন খামার, রংপুর, ১৬ এপ্রিলআন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুমারিকা ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমার গল্প আমার শক্তি’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৬ এপ্রিলফুলের ওপর উড়ে এসে বসেছে রঙিন প্রজাপতি। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৬ এপ্রিলসাংবাদিকতা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার বিষয়ে সংবাদ সম্মেলন করে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। দ্য ডেইলি স্টার ভবন, ঢাকা, ১৬ এপ্রিল