বাজারে মুড়ির চাহিদা সব সময় থাকে। বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে মুড়ি এনেছেন এক ব্যবসায়ী। দোকানে নিতে ট্রাক থেকে নামানো হচ্ছে মুড়ির বস্তাগুলো। গোয়ালচামট, ফরিদপুর, ৯ মার্চখেত ভরে আছে পেঁয়াজের বীজে। তার মাঝে দলবেঁধে কাজ করছেন শ্রমিকেরা। গোবিন্দপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৯ মার্চবিদেশি কাপড় কেনার প্রমাণপত্র না থাকায় কাপড় বিক্রির দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সড়ক বাজার, ব্রাহ্মণবাড়িয়া, ৯ মার্চহাটে বিক্রির জন্য রাখা হয়েছে শর্ষে। সমেশপুর হাট, বেলকুচি, সিরাজগঞ্জ, ৯ মার্চ
বিজ্ঞাপন
নিজেদের পুকুরের পানি কমে যাওয়ায় পলো দিয়ে মাছ ধরছেন জাকির শেখ। কবিরপুর, ফরিদপুর, ৯ মার্চচলার পথে তেঁতুলগাছের নিচে খানিক জিরিয়ে নেওয়া। ভাঙা মুড়া, নানিয়ারচর, রাঙামাটি, ৯ মার্চ
বিজ্ঞাপন
ধানের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এক ব্যক্তি। কুহালং, বান্দরবান, ৯ মার্চবসন্তে ফুটে আছে বাহারি ফুল। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৯ মার্চরংপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য জব্দ ও জরিমানা করা হয়। কুটিরপাড়া, রংপুর, ৯ মার্চপথের ধারে ফুটে আছে বুনোফুল। টিলা বুড়িঘাট, রাঙামাটি, ৯ মার্চসড়কের পাশে ফুটপাতে বিক্রি করা হচ্ছে নানা ধরনের জুতা। আকার, মান ও ধরন অনুযায়ী পছন্দ করছেন ক্রেতারা। দক্ষিণ চকবাজার, বরিশাল, ৯ মার্চমনু নদে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি। চাঁদনীঘাট, মৌলভীবাজার, ৯ মার্চসিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চলছে ধোয়ামোছা ও রঙের কাজ। ঈদগাহ ফটকে রং করা হচ্ছে। শাহী ঈদগাহ, সিলেট, ৯ মার্চহিমাগারে রাখার জন্য বস্তায় রাখা হয়েছে আলু। ময়নাকুঠি, রংপুর, ৯ মার্চবাবা ও মায়ের সঙ্গে ঈদের পাঞ্জাবি কিনতে দোকানে এসেছে শিশু। পছন্দের পাঞ্জাবি সন্তানকে পরিয়ে মাপ দেখছেন বাবা–মা। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ৯ মার্চজ্বালানি নেওয়ার জন্য পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেলের সারি। পাওয়ার হাউস মোড়, খুলনা, ৯ মার্চবসন্তের বার্তা দিয়ে ফুটেছে নীলমণি লতা ফুল। ফুলে কোনো ঘ্রাণ নেই, তবে রয়েছে মধু। তাই মৌমাছি আর ভ্রমরের আনাগোনা সেখানে। রথঘর, রাধানগর, পাবনা, ৯ মার্চনতুন কচি পাতায় পড়ছে সূর্যের আলো। গাছে গাছে এ যেন নতুন প্রাণের সঞ্চার। মেরিল বাইপাস, পাবনা, ৯ মার্চসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের লাশ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নিহতের পরিবারের স্বজনদের সান্ত্বনা দেন তিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট, ৯ মার্চগাছের কাণ্ড ভেদ করে থোকায় থোকায় ধরেছে বিলম্বি ফল। হাউজিং এলাকা, কুমিল্লা, ৯ মার্চঈদের কেনাকাটায় গুরুত্বপূর্ণ জুতা। পছন্দ অনুযায়ী জুতা কিনছে এক তরুণ। ডাকবাংলো, খুলনা, ৯ মার্চবাড়ির আঙিনায় বাগানে শোভা ছড়াচ্ছে নানা রঙের কসমস ফুল। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ৯ মার্চসূর্য ডোবার বেলায় দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে একটি মরা বৃক্ষ। মূলত শীতের শেষে পাতা ঝরে গেছে গাছটির। বসন্তের ছোঁয়ায় আবার সবুজ কচি পাতায় ভরে উঠবে গাছটি। পৈলানপুর, পাবনা, ৮ মার্চনদীর পাশ দিয়ে থুরং (ঝুড়ি) ভর্তি জ্বালানি কাঠ মাথায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা নারী। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৯ মার্চশুকনো গাছের খুঁটির ওপর বসেছে ফড়িং। ক্যমলং, বান্দরবান, ৯ মার্চ