গুদামে রাখা আলু থেকে পচা আলু আলাদা করছেন নারী শ্রমিকেরা। নোয়াদ্দা, দাউদকান্দি, কুমিল্লা, ৭ জুলাইজেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়। পুলিশ লাইনস অডিটরিয়াম এলাকা, ফরিদপুর ৬ জুলাই
বিজ্ঞাপন
গাছ থেকে মাটিতে ঝরে পড়া একটি পাকা খেজুর মুখে নিয়েছে পাখিটি। কাওরাই, শ্রীপুর, গাজীপুর, ৭ জুলাই
বিজ্ঞাপন
ধানের চারা লাগাতে জমির দিকে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি তানোর উপজেলার তাঁতিপাড়া এলাকা থেকে তোলা। রাজশাহী, ৭ জুলাইভেঙে পড়ছে পিলারের বিভিন্ন অংশ, আবার কোথাও পলেস্তারা খসে বের হয়ে আছে মরিচা ধরা লোহার রড। এমন বেহাল চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ দেওয়ানহাট সেতু। চট্টগ্রাম, ৬ জুলাইট্রলারের মাধ্যমে চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নদীপথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় পণ্য। বাজার থেকে বিভিন্ন পণ্য ট্রলারে তুলতে ব্যস্ত শ্রমিকেরা। চট্টগ্রাম, ৬ জুলাইবাড়ির ছাগল চরাতে মেঠো পথ ধরে চলছে শিশুরা। এই সময় তারা দুরন্তপনায় মেতে ওঠে। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ৬ জুলাইবর্ষাকালে বাড়ে নৌকার চাহিদা। হাট থেকে আট হাজার টাকায় নৌকা কিনে বাড়ি ফিরছেন কৃষক আয়ু ফকির। বাড়ির গবাদিপশুর খাবারের জন্য ঘাস সংগ্রহে এই নৌকা কাজে লাগাবেন তিনি। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৭ জুলাইঠেলাগাড়িতে আম নিয়ে বিক্রির জন্য সড়কের পাশে সারিবদ্ধভাবে রেখেছেন বিক্রেতারা। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ৭ জুলাইপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ভরে গেছে ডেঙ্গু রোগীতে। পটুয়াখালী, ৭ জুলাই বর্ষপঞ্জিকায় এখন আষাঢ় মাস। চলছে বর্ষাকাল। তবে আকাশজুড়ে যেন শরতের হাতছানি। নীল আকাশজুড়ে উড়ে বেড়াচ্ছে পেঁজা তুলার মতো মেঘ। সেই মেঘের সঙ্গে নিজেদের ছবি তুলতে ইটভাটার মাটির স্তূপে উঠেছেন তিন তরুণ। পদ্মা ঘাট, পাবনা, ৭ জুলাইপদ্মা নদীতে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসেছে এক জোড়া শালিক। বাংলায় একটি প্রবাদ রয়েছে, সকালে জোড়া শালিক দেখলে দিনটি শুভ হয়। পদ্মা ঘাট, পাবনা, ৭ জুলাইপদ্মার চরে চাষ করা তিল কেটে রাখা হয়েছিল। শুকানোর পর তা নিয়ে সাইকেলে চেপে ঘরে ফিরছেন দুই কৃষক। পদ্মা ঘাট, পাবনা, ৭ জুলাইমৌসুমের শুরুতেই দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মাতীরবর্তী এলাকায় নদীর পাড় ভেঙে যাচ্ছে। ভাঙন আতঙ্কের মধে৵ বাস করছে পদ্মাপাড়ের অন্তত দেড় হাজার পরিবার। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আতঙ্কিত বাসিন্দারা। দৌলতদিয়া নতুন পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৬ জুলাই পাবনা-কুষ্টিয়ার মাঝখান দিয়ে বয়ে চলা পদ্মা নদীতে বড় খেয়ায় করে পারাপার হন দুই জেলার মানুষ। বর্ষায় পানি বাড়লে নদীপথে এই যোগাযোগ সুবিধাজনক হয় যাত্রীদের জন্য। পদ্মা ঘাট, পাবনা, ৭ জুলাইনতুন রাস্তা নামের সড়কের পাশে ম্যানহোলের ঢাকনা খোলা। তা দিয়ে অনবরত বয়ে যাচ্ছে ওয়াসার পানি। সেই পানি দিয়ে ইজিবাইক ধুয়ে নিচ্ছেন এক চালক। আবু নাসের হাসপাতালের সামনে, খুলনা, ৭ জুলাইপ্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালের ওয়ার্ডে জায়গা খালি নেই। সাড়ে চার বছরের একটি মেয়েকে যাত্রাবাড়ী থেকে এনে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৭ জুলাইআর ২০ দিন পর মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হবে। তাই মাছ ধরার প্রস্তুতি নিতে ব্যস্ত জেলেরা। এর অংশ হিসেবে প্লাস্টিকের টুকরিগুলোতে রং করা হচ্ছে। ফিশারি ঘাটের নতুন মাছ বাজার এলাকা, চট্টগ্রাম, ৫ জুলাইযমুনা নদীর তীরে ১৮টি ভেড়া চরিয়ে বাড়ি ফিরছেন বাকি সাকিদার। দেবডাঙ্গা এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৭ জুলাইযমুনা নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে জালের তৈরি ডারকি ফেলে মাছ শিকারে নেমেছেন জাহাদুল ইসলাম। দেবডাঙ্গা এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৭ জুলাইরাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সেগুনবাগিচা, ঢাকা, ৭ জুলাইকুমিল্লার ধর্মসাগর দিঘিতে বড়শি দিয়ে মাছ শিকার উৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা এ উৎসবে অংশ নেন। উৎসব চলবে শনিবার বিকেল পর্যন্ত। দিঘির পশ্চিম পাড়, কুমিল্লা, ৭ জুলাইকয়েক দিনের বৃষ্টিতে ফসলের মাঠে জমেছে পানি। সেই পানিতে মাছ শিকারে নেমেছেন স্থানীয় দুই কৃষক। মায়াঘাসি গ্রাম, নালিতাবাড়ী, শেরপুর, ৭ জুলাইচট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগী। ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৫ জুলাই