একঝলক (২০ মার্চ ২০২৬)

রংপুরে গত রাতের বৃষ্টি ও বাতাসে নগরের কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠের শামিয়ানা ছিঁড়ে গেছে। তা পুনরায় ঠিকঠাক করা হচ্ছে। কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুর। ২০ মার্চ
 ছবি: মঈনুল ইসলাম
জমিতে চাষ দেওয়া হচ্ছে। সেই জমিতে কীটপতঙ্গের খোঁজে সাদা বকের ঝাঁক নেমেছে। মেকুড়া, রংপুর। ২০ মার্চ
বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনাজপুর, ২০ মার্চ
ঘরে ব্যবহারের জন্য বন থেকে সংগ্রহ করা থুরুং (ঝুড়ি) ভর্তি জ্বালানিকাঠ মাথায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা নারী। জামছড়ি, বান্দরবান, ২০ মার্চ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তৈলারদ্বীপ গ্রাম, আনোয়ারা উপজেলা, চট্টগ্রামে
সাপ্তাহিক হাটবাজারে পান বিক্রির জন্য পান ভাঁজ করছে এক দম্পতি। মরাটিলা, পানছড়ি, ২০ মার্চ
ধান ঝেড়ে খড়কুটো পরিষ্কারের কাজ করছেন পাহাড়ি এক কিষানি। হেডম্যান পাড়া কুতুকছড়ি, রাঙামাটি, ২০ মার্চ
ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুতির কাজ চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। কিশোরগঞ্জ, ২০ মার্চ
রাজধানীতে সারা দিন বৃষ্টির ভোগান্তিতে ঈদে ঘরমুখী মানুষ। বৃষ্টিতে ভিজেই বাড়ির উদ্দেশে যাত্রা করে এই পরিবার। গাবতলী, ঢাকা, ২০ মার্চ
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। গাবতলী বাস টার্মিনাল, ২০ মার্চ
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌপথে বাড়ি ফিরতে ভিড় করেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২০ মার্চ
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২০ মার্চ
রাজধানীতে দিনভর মুষলধারে বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি। রাজারবাগ, ঢাকা, ২০ মার্চ
জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ২০ মার্চ
পবিত্র জুমাতুল বিদা নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ২০ মার্চ