প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন। প্রেসক্লাব, রাজবাড়ী, ৩১ মার্চনওগাঁর রবিউল ইসলাম ২০ বছর ধরে রঙিন কাগজ ও প্লাস্টিক দিয়ে তৈরি চরকি ও ফুল ফেরি করে বিক্রি করেন। এসব খেলনা বিক্রির আশায় সিলেটে আসেন তিনি। তালতলা, সিলেট, ৩১ মার্চ
বিজ্ঞাপন
পয়লা বৈশাখকে সামনে রেখে মাটির তৈরি জিনিসে রং করছেন এক কারিগর। কিনব্রিজ, সিলেট, ৩১ মার্চ
বিজ্ঞাপন
গাছের ডালে বসেছে এক পাখি। জগন্নাথপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৩১ মার্চট্রাকে ঢাকায় পাঠানো হবে মিষ্টিকুমড়া। ঘোড়ার গাড়িতে মিষ্টিকুমড়াগুলো ট্রাক পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। গান্নারপাড়, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মার্চগম কাটার পর তিস্তার চরে মাড়াই করছেন কৃষাণীরা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মার্চসিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা নদটি বর্ষায় সৌন্দর্য বিলায়। শুকনা মৌসুমে নদের পানি কমে চর জেগে ওঠে। ধলাই ব্রিজ, সিলেট, ৩০ মার্চনৌকায় মাইনী নদীতে মাছ ধরার জন্য যাচ্ছেন জেলেরা। হাজাছড়া, খাগড়াছড়ি, দীঘিনালা, ৩০ মার্চসাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করে চট্টগ্রাম বন্ধুসভা। প্রেসক্লাব, চট্টগ্রাম, ৩১ মার্চঈদের কেনাকাটার জন্য পছন্দের জামা দেখছে এক শিশু। নিউমার্কেট, ঢাকা, ৩০ মার্চ