গাইড ওয়াল না থাকায় কিছুদিন পরপরই মাটি ধসে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হয় এই সেতুতে চলাচলকারী মানুষের। পাকা সেতুর সঙ্গে বাঁশের মাচা জুড়ে দিয়ে চলাচল করছে এলাকাবাসী। নরসিংহপুর, নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা, ২ মে স্পিডবোটে চেপে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে সীতাকুণ্ডে যাত্রীরা পারাপার হচ্ছেন। কিন্তু কোনো যাত্রীর পরনে নেই লাইফ জ্যাকেট। যেকোনো মুহূর্তে দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। কুমিরাঘাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ মেজমি থেকে বাঙ্গি তুলে সেখানেই পথের ধারে বিক্রির জন্য বসে আছেন কৃষকেরা। এতে পরিবহন খরচ কম থাকায় কম দামে টাকটা বাঙ্গি কিনতে পারছেন সড়কে চলাচলকারী ব্যক্তিরা। চাকলা, পাবনা-ঢাকা মহাসড়ক, পাবনা, ২ মেকম্বাইন্ড হারভেস্টারে কাটা হচ্ছে পাকা বোরো ধান। মাঠে কিষান-কিষানিরা মিলে সে ধান বস্তাবন্দী করেছেন। রঘুনাথপুর এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ১ মে
বিজ্ঞাপন
প্রচণ্ড গরমের কারণে বেড়েছে রোগবালাই। চিকিৎসকের পরামর্শ নিতে ভিড় করছেন রোগীরা। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারের সামনে, সাতকানিয়া, চট্টগ্রাম, ২, মেখেত থেকে মরিচ তোলা প্রায় শেষ পর্যায়ে। অবশিষ্ট যা মরিচ আছে, তা তুলতে ব্যস্ত এক কৃষক দম্পতি। ভারেল্লা গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ১ মে
বিজ্ঞাপন
বাড়ি থেকে বেশ দূরে পরীক্ষাকেন্দ্রে রিকশাভ্যানে করে যাচ্ছে পরীক্ষার্থীরা। লাহিড়ীহাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ২ মেসারা বছর কলার চাহিদা থাকলেও গরমে চাহিদা আরও বেড়ে। পাইকারি ফলের আড়ত থেকে কলা নিয়ে ভ্যানে করে খুচরা দোকানে নিয়ে যাচ্ছেন চালক। কোর্ট পয়েন্ট, সিলেট, ২ মে দূরের জমি থেকে সাইকেলে ধান নিয়ে বাড়ি ফিরছেন চাষি। খারুয়াভাঁজ এলাকা, সদর উপজেলা, রংপুর, ২ মেসিলেটে সকাল থেকে প্রখর রোদ আর অসহনীয় গরম বইছে। রোদের তেজ থেকে রেহাই পেতে হাতে থাকা প্রয়োজনীয় ফাইল দিয়ে মাথা ঢেকে পথ চলেছেন এক ব্যক্তি। সকাল ৯টা ৪৫ মিনিট, চৌহাট্টা, সিলেট, ২ মেধানমাড়াইয়ের কাজে গরমে ক্লান্ত এক গৃহিণী তৃষ্ণা মেটাতে পানি পান করছেন। ভেলুপাড়া, সদর উপজেলা, রংপুর, ২ মেমে দিবসের ছুটির দিনে ধানের খলায় ক্রিকেট খেলায় ব্যস্ত শিশু-কিশোররা। কৈটোলা, বেড়া, পাবনা, ১ মেকচুরিপানার ফুলে মৌমাছির গুনগুন। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ২ মেরাতে সবুজ আর ইটভাটার পাশাপাশি অবস্থান। রূপসা, খুলনা, ১ মেপ্রায় ১ হাজার ১০০টি ক্যাম্বেল জাতের হাঁসের ছানা লালনপালনের জন্য কিনেছেন রেজাউল করিম ও কোহিনুর দম্পতি। দিন দিন বড় হচ্ছে হাঁসের ছানাগুলো। অঘোরশাল গ্রাম, কাহালু, বগুড়া, ২ মে গাছে ফুটে থাকা সোনালু ফুল প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে। ডোমরগ্রাম, কাহালু, বগুড়া, ২ মেহ্রদে ঘুরতে এসে শিশুদের নিয়ে স্বচ্ছ জলে গোসলে নেমে পড়েছেন পর্যটকেরা। মহামায়া হ্রদ, মিরসরাই, চট্টগ্রামখুলনা-যশোর মহাসড়কে খড় নিয়ে নির্বিঘ্নে চলছে অবৈধ যান নছিমন। আলিম গেট, ফুলতলা, খুলনা, ২ মেঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে কাঠবিড়ালির অবাধ বিচরণ। সমাজবিজ্ঞান অনুষদ চত্বর এলাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা, ২ মেফরিদগঞ্জ উপজেলার বালুথুবা বেড়িবাঁধ সেতুটি ছয় মাস ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। এটি পুনঃসংস্কার জরুরি হলেও কেউই এগিয়ে আসছেন না। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। বালুথুবা বেড়িবাঁধ, ফরিদগঞ্জ, চাঁদপুর, ১ মে