আজ সোমবার কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন হয়। নির্বাচনে ভোট দিতে সকাল থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভিংলা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবীদ্বার, কুমিল্লা, ১৭ জুলাই৫০ হাজার টাকা ভাতার দাবিতে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি। জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা, ১৭ জুলাই চাঁদপুরের ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে ভোট দিতে ভোর থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। সকাল নয়টা, ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র, চাঁদপুর, ১৭ জুলাইজলে ভেসে বেড়াচ্ছে এক জোড়া পাতি সরালি পাখি। সরধনকুটি গ্রাম, গাবতলী, বগুড়া, ১৭ জুলাই
বিজ্ঞাপন
খাল-বিলে এখন নতুন পানি। বাড়ির পাশে জমা নতুন পানিতে লাফ দিচ্ছে দুরন্ত শিশু। নয়াটিলা এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৭ জুলাইউজানের ঢলের পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। পাকুল্লা এলাকা, সোনাতলা, বগুড়া, ১৭ জুলাই
বিজ্ঞাপন
কয়েক দিনের বৃষ্টিতে পানি জমেছে বাড়ির পাশে খেতের জমিতে। সেই পানিতে মাছ ধরতে বাড়ির অভিভাবকের সঙ্গে জাল নিয়ে বেরিয়েছে এক শিশু। টিলাপাড়া এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৭ জুলাইবিদ্যুতের তারে ঝাঁক বেঁধে বসে আছে পাখি। লালমাটিয়া এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ জুলাই বাড়ির পুকুরের স্বচ্ছ পানিতে খাবারের জন্য নেমেছে চারটি হাঁস। সাহেববাজার এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৭ জুলাইখালে জাল পেতে মাছ ধরছেন দুই জেলে। জলকরকান্দি এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ জুলাইবিএনপির ডাকে তারুণ্যের সমাবেশে বিভিন্ন সাজে এসেছেন কর্মীরা। সোনালী ব্যাংক চত্বর, খুলনা, ১৭ জুলাইতারুণ্যের সমাবেশ কেন্দ্র করে বন্ধ করা হয়েছে বেশ কিছু রুটের বাস চলাচল। বাস টার্মিনালে এসে বিপাকে যাত্রীরা। সোনাডাঙা বাস টার্মিনাল, খুলনা, ১৭ জুলাইডেঙ্গুতে আক্রান্ত চার বছর বয়সী সামিরের জ্বর ও শরীরের ব্যথা কমেছে। তাই বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে সে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৭ জুলাই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন। সকাল থেকে সড়কে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। একপর্যায়ে পুলিশের সামনে স্লোগান দিতে দেখা যায় শিক্ষকদের। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ১৭ জুলাইমাঠের কাজ শেষে গামছা দিয়ে প্রখর রোদের আঁচ ঠেকিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। গোবিন্দপুর এলাকা, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ১৭ জুলাইদুর্গম সাধন চন্দ্র কারবারিপাড়া থেকে কাঁধে করে দাদু অশ্বীনি কুমার চাকমাকে (৯০) ভোট দিতে নিয়ে আসছেন নাতি জীবন চাকমা। বেলা সাড়ে ১১টা, ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ১৭ জুলাইবর্ষা মৌসুম শুরু হলেই পদ্মার ভাঙন বেড়ে যায়। এবারও পদ্মা নদীর পাড় ভাঙতে শুরু করেছে। বিলীন হচ্ছে আবাদি কৃষিজমি। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন পদ্মাপাড়ের মানুষ। চর বরাট, ছোটভাকলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুলাইপূজা শেষে পিকআপ ভ্যানে করে প্রতীমা নিয়ে নেচে গেয়ে বিসর্জন ঘাটে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। জিরো পয়েন্ট এলাকা, ময়মনসিংহ, ১৭ জুলাই যমুনার তীরবর্তী এলাকায় পাট জাগ দেওয়ার ফাঁকে নৌকায় বসে খাবার খাচ্ছেন কৃষকেরা। চালালকান্দি এলাকা, সোনাতলা, বগুড়া, ১৭ জুলাইবাবুইপাখির বাসা ঝুলছে তালগাছের পাতাজুড়ে। কাটাছড়ি গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ১৭ জুলাইখেতে লাগানো বড় হয়ে যাওয়া পাট কাটতে ব্যস্ত চাষিরা। কাটা পাট আঁটি বেঁধে রাখা হচ্ছে। এরপর জলাশয়ে নিয়ে জাগ দেওয়া হবে। চাষিরা জানান, এবার পাটের ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম পাচ্ছেন না। বর্তমানে প্রতি মন পাট ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। আইচা গ্রাম, শায়েস্তাবাদ, বরিশাল, ১৭ জুলাই