X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (২৬ জুন ২০২৬)
প্রথম আলো ডেস্ক
Published: 26 Jun 2026, 23:35
সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা শুভ্র চালতা ফুলে মধুর সন্ধানে ওড়াউড়ি করছে কালো ভ্রমর। লম্বাঘোনা, বান্দরবান, ২৬ জুন
পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। শোকাবহ পরিবেশে অংশগ্রহণকারীরা তাজিয়া নিয়ে নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করেন। আমবাগান, চট্টগ্রাম, ২৬ জুন
বিজ্ঞাপন
ছুটির দিনে টিকিট কেটে ব্যক্তিমালিকানাধীন পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারে বসেছেন তাঁরা। মাছও পাচ্ছেন বেশ। বদরপুর, ফরিদপুর, ২৬ জুন
বিজ্ঞাপন
সকাল হলেই প্রয়োজনীয় সওদা কিনতে এবং প্রয়োজনীয় কাজ শেষ করতে গ্রাম থেকে নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় রাঙামাটি শহরে আসতে হয়। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ জুন
তেঁতুলগাছের ডালে খাবারের খোঁজে এক কাঠবিড়ালি। উজানী পাড়া, বান্দরবান, ২৬ জুন
তপ্ত দুপুরে গ্রামের খালে ফুটবল খেলার মেতেছে শিশুরা। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৬ জুন
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতবরণ স্মরণে শোক ও মাতম মিছিল করছেন শিয়া মতাবলম্বীরা। খালিশপুর, খুলনা, ২৬ জুন
পবিত্র আশুরা উপলক্ষে মেদেনীপুর তরিকার গোয়ালন্দ ইমামবাড়া শরিফের ভক্তদের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৬ জুন
বাবার কথা বলতে গিয়ে কাঁদছে লামিয়া আক্তার মীম। ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুমের শিকার হন তার বাবা কাওসার হোসেন। হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার ও মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপ। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৬ জুন
হাম-পরবর্তী নিউমোনিয়ার জটিলতায় ভুগছে ছয় মাস বয়সী রুকাইয়া। আইসিইউ না পেয়ে রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে রুকাইয়াকে নিয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে এসেছেন স্বজনেরা। আগারগাঁও, ঢাকা, ২৬ জুন
আরও পড়ুন
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
বাংলাদেশি নাবিক বললেন, ‘কেবিনে থাকলে হয়তো বেঁচে ফেরা হতো না’
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা, অনুসন্ধানে যা বেরিয়ে এল
‘আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা’ চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করবে