X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
একঝলক (১৯ জুলাই ২০২৫)
ছবি:
Published: 19 Jul 2025, 16:20
খাবারের খোঁজে বনবাদাড়ে ঘুরে বেড়াচ্ছে দুটি বানর। ঢেপ্পোছড়ি, রাঙামাটি, ১৯ জুলাই
সবুজ পাতার ফাঁকে নীল অপরাজিতা ফুল। শান্তিবাগ, মৌলভীবাজার, ১৯ জুলাই
বিজ্ঞাপন
গ্রাম থেকে ঢেঁকিশাক সংগ্রহ করে শহরে বিক্রির জন্য নিয়ে এসেছেন এক পাহাড়ি নারী। টিঅ্যান্ডটি এলাকা, রাঙামাটি, ১৯ জুলাই
বিজ্ঞাপন
গাছে ঝুলে থাকা পাকা কাঁঠাল খাচ্ছে বুলবুলি পাখি। এসেছে মৌমাছির ঝাঁকও। মালতিনগর, বগুড়া, ১৯ জুলাই
কয়েক দিন টানা বৃষ্টির পর সকালে মিলেছে রোদের দেখা। সেই রোদে চাতালে ধান শুকাতে ব্যস্ত শ্রমিকেরা। দেওয়ানটুলি, রংপুর, ১৯ জুলাই
রোদের মধ্যে ছাতা মাথায় ছোট্ট শিশুকে কোলে নিয়ে হাঁটছেন এক নারী। মেকুড়া, রংপুর, ১৯ জুলাই
আকাশে কালো মেঘের দেখা পেয়ে পেখম মেলেছে অ্যালবিনো ময়ূরটি। সাফারি পার্ক, গাজীপুর, ১৯ জুলাই
চলাচলে দুর্ভোগ লাঘবে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের কাঁচা রাস্তার ৩০০ মিটার জায়গায় ইট বিছানোর কাজ করছেন। বাহাদুরপুর, জুড়ী, মৌলভীবাজার, ১৪ জুলাই
বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে বেড়েছে খাল-বিলের পানি। সেই সঙ্গে বেড়েছে দেশি মাছের আনাগোনা। নতুন পানিতে জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন একজন। মুনসেকপুর, শাজাহানপুর, বগুড়া, ১৯ জুলাই
ফসলের মাঠে ফাঁদ পেতে কুঁচিয়া (কুইচ্চা) ধরতে যাচ্ছেন পান্তুস চন্দ্র বিশ্বাস। প্রতিদিন তিন থেকে চার কেজি কুঁচিয়া ধরতে পারেন তিনি। প্রতি কেজি কুঁচিয়া ৩০০ টাকায় বিক্রি হয়। ঢাকা-মতলব সড়ক, মানিককান্দি, কুমিল্লা, ১৯ জুলাই
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই। খুলনার ফুলতলা থেকে ভ্যানে করে চাঁই নিয়ে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছেন এই ভ্যানচালক। খুচরা বাজারে প্রতিটি চাঁই ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লবণচরা, খুলনা, ১৯ জুলাই
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ জুলাই
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের বাবা সুবীর কুমার সেন ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন। গোর-এ-শহীদ বড় ময়দান, দিনাজপুর, ১৯ জুলাই
সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। কচুয়াখলা হাওরে ডিঙিনৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন একজন মৎস্যজীবী। বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৯ জুলাই
ভবন নির্মাণের জন্য ইট নিয়ে যাচ্ছেন একজন শ্রমিক। চরপাড়া, ময়মনসিংহ, ১৯ জুলাই
সাংবাদিক শওকত হোসেনের লেখা ‘কেলেঙ্কারির অর্থনীতি’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে লেখকসহ অতিথিরা। ইউপিএল প্রধান কার্যালয়, আরএইচ হোম সেন্টার, গ্রিন রোড, ঢাকা, ১৯ জুলাই
বালু নদের পাড় ঘেঁষে চলছে জাহাজ নির্মাণ ও মেরামতের কাজ। ইটখোলা ডকইয়ার্ড, ঢাকা, ১৯ জুলাই
নদীপথে চলাচল করা কার্গো জাহাজ পদ্মা নদীর তীরে ভিড়িয়ে মেরামত শেষে রং করা হয়। আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ১৯ জুলাই
পদ্মা নদীর পাড়ে রোদের মধ্যে তিলগাছ শুকাতে দিয়েছেন গৃহবধূ। টেপুরাকান্দি, ফরিদপুর, ১৯ জুলাই
তপ্ত দুপুরে ডাবের চাহিদা বেড়ে যায়। এ সময় বেশ চড়া দামে বিক্রি হয় ডাব। খোজারখলা, সিলেট, ১৯ জুলাই
মুঠোফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। খোজারখলা, সিলেট, ১৯ জুলাই
সিলেট নগরের কাজীরবাজার এলাকা দিয়ে ‘মুগনিছড়া’ প্রবাহিত। ময়লা-আবর্জনায় ঠাসা ছড়ার পানি এখন কালচে রং ধারণ করেছে। কাজীরবাজার, সিলেট, ১৯ জুলাই
রংপুর নগরের সিও বাজার এলাকায় মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভারশন সেন্টারে বিস্ফোরণ হয়। এতে ১ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। সিও বাজার, রংপুর, ১৯ জুলাই
আরও পড়ুন
বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি, অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড
৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
ইরানের নৌ–অবরোধ ‘দীর্ঘায়িত করতে’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ ট্রাম্পের
এই সময়ে এমন বৃষ্টি কেন
ওপেক থেকে বেরিয়ে গেল আরব আমিরাত, কী প্রভাব পড়বে তেল–বাণিজ্যে