এক ঝলক (৬ এপ্রিল, ২০২৩)

ওএমএসের চাল কে আগে নেবেন, সে প্রতিযোগিতায় বিবাদে জড়িয়েছেন দুই নারী। ময়লাপোতা মোড়, খুলনা, ৬ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
নির্মাণকাজে ব্যবহৃত বালু বিক্রির জন্য স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। সে বালুর ওপরে উঠে দুরন্তপনায় মেতেছে শিশু–কিশোর। টিক্কারচর সেতু, কুমিল্লা, ৬ এপ্রিল
খেত থেকে ঢ্যাঁড়স তুলে তা বিক্রির জন্য মেপে নিচ্ছেন কৃষক শফিকুল ইসলাম। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ০৬ মার্চ
আজ ফায়ার সার্ভিস ও এনএসআইয়ের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ মার্কেট পরিদর্শন করেন। গাউছিয়া মার্কেট, ঢাকা, ৬ এপ্রিল
আগুনে পুড়ে বঙ্গবাজার একটি বিধ্বস্ত স্তূপে পরিণত হয়েছে। অনেক ব্যবসায়ী এখনো ধ্বংসস্তূপে নিজেদের মালামাল খুঁজে বেড়াচ্ছেন। বঙ্গবাজার, ঢাকা, ৬ এপ্রিল
শ্রমিকেরা ট্রলার থেকে পাথর খালাস করে নদীর তীরে রাখছেন। প্রতি কেজি পাথর খালাসের জন্য শ্রমিকেরা তিন টাকা ষাট পয়সা করে পান। চরবাড়িয়া, বরিশাল, ০৬ এপ্রিল
পাকা বেল বিক্রির জন্য নাটোর থেকে বগুড়া শহরে এনেছেন রবিউল ইসলাম। প্রতিটির দাম হেঁকেছেন ১০০ থেকে ১১০ টাকা। গালাপট্টি মোড়, বগুড়া, ৬ মার্চ
বসন্তে কুহু কুহু ডাকে চারদিক মুখরিত করে কোকিল পাখি। বিভিন্ন গাছগাছালির আড়ালে বসে কোকিল ডাক দেয়। শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ এপ্রিল
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ও পাবনার কন্যা প্রয়াত সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী ছিল আজ বৃহস্পতিবার। প্রতিবছরের মতো জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে তাঁর পাবনার পৈতৃক বাড়িতে। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিল
সাংবাদিক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামালার প্রতিবাদে ‘রংপুরের সাংবাদিক সমাজ’ ব্যানারে মানববন্ধন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। রংপুরে প্রেসক্লাবের সামনে, ৬ এপ্রিল
ক্রেতা নেই, এই ফাঁকে শোরুমে বসে একটি কাঁথায় নকশা করছেন কয়েকজন নারী কারিগর। ঢাকাই পট্টি, জামালপুর, ৫ এপ্রিল
সিলেট নগরের ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন হেলমেটবিহীন এক মোটরসাইকেলচালক। এমন অসচেতন চলাচলের কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কোর্টপয়েন্ট এলাকা, সিলেট, ৬ এপ্রিল
পাখির খাঁচার চাহিদা বাড়ছে দিন দিন। এসব খাঁচা তৈরি করে সেগুলো বিভিন্ন পোষা পাখির দোকানে আকার ও মানভেদে ১৫০ থেকে ৯০০ টাকায় পাইকারি বিক্রি করা হয়। শেরেবাংলা সড়কের আমতলা, খুলনা, ৬ এপ্রিল
সামনে পয়লা বৈশাখ। বিভিন্ন এলাকায় বসবে মেলা। মেলায় বিক্রির জন্য গৃহবধূ কল্পনা রানী পাল তৈরি করছেন মাটির ব্যাংক। বাহিরদিয়া পালপাড়া, মাচ্চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ৬ এপ্রিল
উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক। বর্তমানে এই মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সংস্কারকাজ চলমান থাকায় এর অনেক জায়গায় যানবাহন এক লেনে চলাচল করছে। যে কারণে মহাসড়কটিতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। কড্ডার মোড়, সিরাজগঞ্জ, ৬ এপ্রিল
মানদারগাছে তিলা ঘুঘু। আলিয়া মাদ্রাসা সড়ক এলাকা, ভোলা
ঈদের জন্য পছন্দের পোশাক দেখছেন তরুণীরা। মিমি সুপারমার্কেট, প্রবর্ত্তক মোড়, চট্টগ্রাম, ৬ এপ্রিল