একঝলক (২৪ এপ্রিল ২০২৬)

প্রখর রোদে সেতুর ওপর সেদ্ধ ধান শুকাচ্ছেন এক নারী। খানখানাপুর, রাজবাড়ী, ২৪ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
চরাঞ্চলে ভুট্টা মাড়াই শেষে বাছাইয়ে ব্যস্ত নারীরা। চালালকান্দি, সোনাতলা, বগুড়া, ২৪ এপ্রিল
তপ্ত দুপুরে নদীতীরে পাকুড়গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চালালকান্দি, সোনাতলা, বগুড়া, ২৪ এপ্রিল
মৌসুমের কাঁচা আম পেড়ে ঝাল-লবণ মিশিয়ে সড়কের ধারে খাচ্ছে কিশোরেরা। বৈকুণ্ঠপুর সদর, রংপুর, ২৪ এপ্রিল
আধাপাকা ধানখেতের পাশের ফাঁকা জমিতে ফুটবল খেলায় মেতেছে তরুণেরা। দর্শনা, রংপুর, ২৪ এপ্রিল
রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম জব্দ করে নষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুইলপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা, ২৪ এপ্রিল
পুকুর ভরাট বন্ধ ও নদী পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন। সাহেববাজার জিরোপয়েন্ট, রাজশাহী, ২৪ এপ্রিল
গাছের ডালের ফাঁক গলে অস্ত যাচ্ছে সূর্য। পুলেরঘাট, সদর, কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল
ডালে বসে থাকা ফিঙে পাখি। জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৪ এপ্রিল
ব্যাটারিচালিত অটোরিকশায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন অতিরিক্ত যাত্রী। মজলিশপুর, নিকলী, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল
বাড়ির আঙিনার বাগানে ধরেছে ভিটামিন সি–সমৃদ্ধ অরবরই। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ২৪ এপ্রিল
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নৌযান চলাচলে বেড়েছে ভোগান্তি। কাইন্দ্যা মুখ, বালুখালী, রাঙামাটি, ২৪ এপ্রিল
নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে কাপ্তাই হ্রদে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। বরকল, শিলছড়ি মুখ, রাঙামাটি, ২৪ এপ্রিল
মাছ ধরার চাঁই সংগ্রহ করে বাড়ি ফিরছেন পদ্মাপারের এক বাসিন্দা। আলীপুর, সদর, ফরিদপুর, ২৩ এপ্রিল
সড়কের ধারে ফুটে থাকা সোনালু ফুলের সৌন্দর্য। জিংলাতলী, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ এপ্রিল
সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে জামরুল। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ এপ্রিল
নসিমনে চড়ে ধান কাটতে মাঠের পথে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণ। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ এপ্রিল
গত কয়েক দিনের তুলনায় জ্বালানি তেল নেওয়ার লাইনের দৈর্ঘ্য তুলনামূলক কম। আসাদগেট, ঢাকা, ২৪ এপ্রিল
তীব্র তাপপ্রবাহে স্বস্তির জন্য জলাশয়ে নামানো হয়েছে মহিষদের। দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্দা এলাকায়, ২৩ এপ্রিল