একঝলক (৩১ মে, ২০২৩)

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নতুন ভবনের জন্য নির্ধারিত স্থানে ‘গাছ কাটা নিষেধ’ লেখাসংবলিত একটি ব্যানার গাছে ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ৩১ মে
ছবি: প্রথম আলো
মরা গাছে বসেছে কাঠঠোকরা পাখিটি। দামোদর, ফুলতলা, খুলনা, ৩১ মে
ছাগলের পাল নিয়ে চরে যাচ্ছেন এক নারী। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মে
কাঠের তৈরি নানান জিনিস বিক্রি করেন অজয় কুমার চন্দ্র। তৈজসপত্র থেকে শুরু করে ক্রিকেট ব্যাট, ঢেঁকিও—কী নেই তাঁর দোকানে। ফুলতলা উপজেলা পরিষদ এলাকা, খুলনা, ৩১ মে
ফল পরিবহনের ঝুড়ি নেওয়ার সময় সেগুলোর ওপর বসে যাত্রা করেছেন শ্রমিকেরা। যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩১ মে
সবুজ কচি চা–পাতার ওপর পড়েছে সকালের সোনালি আলো; বসেছে একটি রঙিন প্রজাপতি। লাক্কাতুরা চা–বাগান, সিলেট, ৩১ মে।
দুপুরের প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা টাঙিয়ে বসেছেন বিক্রেতারা। আবারও গরম বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। টেবুনিয়া, পাবনা, ৩১ মে
চা–পাতা তোলার জন্য বাগানে যাচ্ছেন দুই নারী চা–শ্রমিক। হিলুয়াছড়া চা–বাগান, সিলেট, ৩১ মে
পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম আওতাপাড়া হাটে প্রকারভেদে প্রতি হাজার লিচু বিক্রি হয়েছে ১৫০০ থেকে ৩২০০ টাকা। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩১ মে
লাইফবোট কেনার পর হবিগঞ্জের একটি মৎস্যখামারে নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে। মাদাম বিবিরহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩১ মে।
পোষা খরগোশ নিয়ে ঘুরতে বেরিয়েছে এক কিশোর। প্রাণীটিকে নিয়ে খুনসুটিতে মেতেছে তার সহপাঠীরা। শাহনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৩০ মে।
সড়কের ওপর শুকাতে দেওয়া ধান ঝাড়ু দিয়ে নেড়েচেড়ে দিচ্ছেন এক ব্যক্তি। বানেশ্রী, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার, ৩১ মে।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের শোভাযাত্রা। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ৩১ মে।
নির্মাণাধীন চারতলা ভবনের ওপরে কাজ করছেন এক নির্মাণশ্রমিক। কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়া কাজ করছেন তিনি। ঝুঁকি নিয়ে এভাবে কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন শ্রমিকেরা। খোজারখলা এলাকা, সিলেট, ৩১ মে
বর্ষা মৌসুমে খাল, বিল ও ধানখেতে চাঁই দিয়ে মাছ ধরা হয়। পিরোজপুর শহরের দামোদরের তীরে বর্ষা মৌসুমে প্রতি বুধবার চাঁইয়ের হাট বসে। হাটে এক কুড়ি (২০টি) চাঁই ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। পিরোজপুর, ৩১ মে
সিলেটে পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগীয় ট্যাংক–লরি শ্রমিক ইউনিয়ন ও মালিক–শ্রমিক ঐক্য পরিষদ ট্যাংক–লরি নিয়ে প্রতিবাদ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। ঢাকা-সিলেট মহাসড়ক, হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৩১ মে
তিস্তা নদীর চরে বাদাম তোলা শুরু হয়েছে। খেত থেকে তোলা বাদামগাছ ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন চাষিরা। সংকরদহ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মে
জাল দিয়ে ঢেকে রাখা জলাশয়ে মাছ খেতে এসেছে বক। শ্রীপুর, গাজীপুর, ৩১ মে
শ্যামনগর উপজেলায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনের পাশে খাবার খাচ্ছেন কয়েকজন। শ্যামনগর, সাতক্ষীরা, ৩১ মে
কাপ্তাই হ্রদে ভাসমান হাট বসে প্রতি বুধবার। বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আসা মৌসুমি ফলসহ হরেক পণ্য বেচাকেনা হয় এ হাটে। বনরুপা, সমতা ঘাট, রাঙামাটি, ৩১ মে
গভীর বনের ঝোপঝাড়ে বসে আছে লম্বা লেজের ভীমরাজ পাখিটি। ফুরমোন পাহাড়, রাঙামাটি, ৩১ মে
পাঁচ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, রাজশাহী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ৩১ মে
ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে তিন শ্রমিক নিহত ও আহত হয়েছেন চারজন। সেতুর নিচের অংশে রড বাঁধাইয়ের কাজ করার সময় হঠাৎ মাটির স্তূপ ধসে পড়ে। জমাদ্দার ডাঙ্গী এলাকায়, ভাষানচর, সদরপুর উপজেলা, ফরিদপুর, ৩১ মে