একঝলক (২২ এপ্রিল, ২০২৩)

মোটরসাইকেলে পাঁচজন আরোহী নিয়ে গন্তব্যে ছুটে চলেছেন। চালক বসেছেন মোটরসাইকেলের তেলের ট্যাংকে, মাথায় হেলমেটও নেই। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২২ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
ঈদের ছুটিতে প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারছেন না পর্যটকেরা। জাহাজ চলাচল বন্ধ, সমুদ্রও উত্তাল। দ্বীপের পূর্ব সৈকত, ২২ এপ্রিল
দূরে ঈদগাহ মাঠ, তাই পিকআপে চড়ে যাচ্ছেন একদল মুসল্লি। কদমতলা, রংপুর। ২২ এপ্রিল
ঈদ মানেই শিশুদের বাঁধভাঙা আনন্দ। সকালে সাজগোজ করে দল বেঁধে ঘুরতে বেরিয়েছে শিশুরা। বুড়িরহাট, রংপুর। ২২ এপ্রিল
ঈদের নামাজ পড়তে ধানখেতের আলপথ দিয়ে ঈদগাহে যাচ্ছে দুই ভাই। গজঘণ্টা, গঙ্গাচড়া, রংপুর, ২২ এপ্রিল
ঈদের সকালে মেলায় শিশুদের খেলনা কেনাকাটার ধুম। হাবু, গঙ্গাচড়া, রংপুর। ২২ এপ্রিল
চার দফা দাবিতে ঈদের দিন সকালে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মানববন্ধন। জাতীয় শহীদ মিনার, ঢাকা, ২২ এপ্রিল