একঝলক (২৩ এপ্রিল, ২০২৩)

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এলাকাবাসীর উদ্যোগে চড়কপূজার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে। জুড়ী, মৌলভীবাজার, সিলেট, ২২ এপ্রিল
ছবি: কল্যাণ প্রসূন
ঈদের দ্বিতীয় দিনে তিস্তা নদীতে নৌকায় ঘুরছেন অনেকেই। বালাপাড়া, কাউনিয়া, রংপুর। ২৩ এপ্রিল
ধান কাটার ব্যস্ততা ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনায় আসা এ কৃষিশ্রমিকদের। প্রথম দিন পরিবারের সঙ্গে ঈদ না করতে পারলেও কাজ শেষে ঈদের দ্বিতীয় দিন তড়িঘড়ি করে বাড়ি ফিরছেন তাঁরা। দৌলতপুর, খুলনা, ২৩ এপ্রিল
ঈদের দ্বিতীয় দিন বেড়ে গেছে মিষ্টির চাহিদা। মানুষ বিভিন্ন স্থানে যায় দাওয়াত খেতে। সঙ্গে নিয়ে যায় মিষ্টি, রসমালাই। কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের দোকান মাতৃভান্ডারে দীর্ঘ লাইনে রসমালাই কেনার জন্য ভিড় করেছে মানুষ। কুমিল্লা, ২৩ এপ্রিল
সিলেট আজ রোববার সকালে মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সঙ্গে অন্ধকার নেমে আসে। বৃষ্টির মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলেছে যানবাহন। বেলা ১১টার দিকে, বারুতখানা এলাকা, সিলেট, ২৩ এপ্রিল
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। সড়কে যান চলাচল অপেক্ষাকৃত কম। দুপুর সাড়ে ১২টা, মগবাজার, ঢাকা, ২৩ এপ্রিল
ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছে একটি পরিবার। কাকরাইল, ঢাকা, ২৩ এপ্রিল
ঈদের আনন্দে বেড়াতে বের হওয়া মানুষেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার উপভোগ করতে ভিড় করেছেন। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় তাঁরা। বিজয় সরণি, ঢাকা, ২৩ এপ্রিল
নভোথিয়েটারের পাশে শিশুদের বিনোদনের জন্য আছে বিভিন্ন রাইড। সেখানে খেলায় মেতেছে শিশুরা। বিজয় সরণি, ঢাকা, ২৩ এপ্রিল
রাজধানীতে মানুষ কম। অন্যান্য সময় বিকিকিনিতে সরগরম থাকলেও এখন একদম ভিন্ন চিত্র। ক্রেতা একেবারেই কমে গেছে। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকদের ঢল নামে। তীব্র দাবদাহে প্রকৃতির শীতল পরশ পেতে পর্যটকদের কেউ কেউ জলপ্রপাতে নেমে আনন্দে মেতে ওঠেন। আবার কেউ জলপ্রপাতের আশপাশের সবুজ বনে ঘুরে বেড়ান। মাধবকুণ্ড, মৌলভীবাজার, সিলেট, ২২ এপ্রিল
বেড়াতে আসা মানুষেরা জলপ্রপাতের কাছে ছোট ছোট পাথরে বসে জলকেলিতে মেতে ওঠেন। মাধবকুণ্ড, মৌলভীবাজার, ২২ এপ্রিল
ঈদের প্রথম দিন বিকেলে সমুদ্রসৈকতে নামেন বিপুলসংখ্যক পর্যটক। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ২২ এপ্রিল
উৎসবমুখর পরিবেশে ঈদের দিনে বিনোদনপিপাসী মানুষের ভিড়। প্লাবনভূমি মৎস্য চাষ প্রকল্পকেন্দ্রিক ট্যুরিজম, আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২২ এপ্রিল
গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি বয়স্ক পুনর্বাসনকেন্দ্রের বারান্দায় বসে আছেন সেখানে আশ্রয়ে থাকা বৃদ্ধারা। গাজীপুর, ২২ এপ্রিল
রংপুরে ঈদের দিন বিনোদনকেন্দ্রগুলোয় শিশুদের ভিড়। সুরভি উদ্যান, রংপুর, ২২ এপ্রিল
এক মোটরবাইকে চলেছেন পাঁচজন। ঈদের আনন্দে ঝুঁকি নিয়ে বেড়ানোর এমন দৃশ্য দেখা যাচ্ছে সড়কজুড়ে। দুরন্ত গতিতে চলাচলকারী এসব বেশির ভাগ মোটরবাইকেই তিনজন তো বটেই, এমনকি চার থেকে পাঁচজন পর্যন্ত চড়ে ঘুরে বেড়াচ্ছেন। বিমানবন্দর সড়ক, ঈশ্বরদী, পাবনা, ২২ এপ্রিল
ঈদের নামাজ আদায় করে খাওয়াদাওয়া শেষে ছাতা মাথায় গরু চরাতে বের হয়েছেন মণ্ডল মিঞা। বাড়িতে গরুর খাবার নেই। তাই ঈদের দিনেও এই কাজ থেকে মুক্তি নেই তার। রূপপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ এপ্রিল
ঈদের আনন্দে তিন চাকার ভ্যানে গাদাগাদি করে ঘুরতে বের হয়েছে শিশু-কিশোররা। কিন্তু একটু অসাবধানতার কারণে যেকোনো দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে যেতে পারে। নতুন হাট, ঈশ্বরদী, পাবনা, ২২ এপ্রিল
পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে উচ্চ স্বরে গান বাজিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছেন তাঁরা। মাঝেমধ্যে বনের ভেতর থামছে গাড়িগুলো। লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া রাস্তায় কম গতি ও হর্ন না বাজিয়ে গাড়ি চালানোর নির্দেশনা যেখানে রয়েছে, সেখানে উচ্চ স্বরে স্পিকারে গান বাজিয়ে বন্য প্রাণীদের ভীত করে তুলছেন তরুণেরা। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার, ২২ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভিড় করেছেন পর্যটকেরা। লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার, ২২ এপ্রিল
ঈদের ছুটিতে বিনোদনকেন্দ্র রাজশাহী পদ্মার পারে ছিল মানুষের ভিড়। হাইটেক পার্ক এলাকা, রাজশাহী, ২৩ এপ্রিল
ঈদের উৎসবে পার্কে ঘুরতে এসে বেশ বিড়ম্বনায় শিশুরা। খেলনার জায়গায় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে শিশুদের। পুরোনো কোর্ট বিল্ডিং এলাকা, রাঙামাটি পার্ক, ২৩ এপ্রিল
ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছে শিশু-কিশোরেরা। ট্রাক ভাড়া করে সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে সড়ক-মহাসড়ক দাপিয়ে নাচানাচি করছে তারা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক, ঈশ্বরদী, পাবনা, ২৩ এপ্রিল
রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লি। অনেক দূর থেকেও দেখা যায় চুল্লি চারটি। রূপপুর, ঈশ্বরদী, পাবনা, ২৩ এপ্রিল
সকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আকাশে মেঘ আছে, আছে বজ্রপাতসহ কালবৈশাখীর আশঙ্কা। এর মধ্যেই হাওরে ধান কাটছেন কৃষকেরা। দেখার হাওর, সুনামগঞ্জ, ২৩ এপ্রিল
ব্যাটারিচালিত অটোরিকশার ছাদে সাউন্ডবক্স তুলে তার ওপর বসে মহাসড়কে ঈদ আনন্দে মেতেছেন তরুণেরা। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বালাপাড়া, কাউনিয়া, রংপুর। ২৩ এপ্রিল