পুব আকাশে আলো ছড়িয়ে উঠেছে সকালের সূর্য। মুলগ্রাম, চাটমোহর, পাবনা, ২ অক্টোবরলেবু ফুলে জমেছে বৃষ্টির পানি। ডলুছড়ি গ্রাম, রাঙামাটি, ২ অক্টোবর
বিজ্ঞাপন
সাইকেলের পেছনে শাপলা নিয়ে বিক্রি করতে যাচ্ছেন তিনি। মুড়লী মোড়, যশোর, ২ অক্টোবর
বিজ্ঞাপন
জলাশয়ে পেতে রাখা চাঁইয়ে ধরা মাছ বিক্রির জন্য যাচ্ছেন তাঁরা। অভয়নগর ইপিজেড, যশোর, ২ অক্টোবররাঙামাটিতে সিএনজি গ্যাস–সংকট। তাই গ্যাসের অপেক্ষায় স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন লেগে আছে। লুম্বিনী গ্যাস স্টেশন, রাঙামাটি, ২ অক্টোবরশরীয়তপুরে পদ্মা নদীর দক্ষিণ তীর রক্ষা বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে। নড়িয়া উপজেলার, সুরেশ্বর মাছঘাট, শরীয়তপুর, ২ অক্টোবরখাবারের সন্ধানে দল বেঁধে নেমেছে টিয়া পাখি। মহদীপুর, বদলগাছি, নওগাঁ, ১ অক্টোবরশিমখেত পরিচর্যায় ব্যস্ত এক মারমা নারী। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ২ অক্টোবরজলাশয় থেকে উঠে পাড়ে রোদে গা পোহাচ্ছে একঝাঁক রাজহাঁস। ওয়াব্রাইং এলাকা, বান্দরবান, ২ অক্টোবরস্বেচ্ছাশ্রমে ঝোপঝাড়, আগাছা কাটা চলছে। ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক, কামালপুর, সদর উপজেলা, মৌলভীবাজার, ২ অক্টোবর। ছবি: প্রথম আলোছুটির দিনে সিলেটের রাতারগুল জলাবনে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। চারপাশের সবুজ আর শান্ত জলরাশির সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা। রাতারগুল, গোয়াইনঘাট, সিলেট, ২ অক্টোবরএখন বাজারে পুরোদমে বিক্রি হচ্ছে পাট। বেচাকেনার পর আড়ত থেকে জুট মিলে পাঠানোর জন্য ট্রাকে সাজানো হচ্ছে পাট। বাজারে বর্তমানে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৭০০ টাকায়। রেলবাজার, চাটমোহর, পাবনা, ২ অক্টোবরবাজারে পলোর চাহিদা সারা বছর থাকে বলেই পলো বিক্রি করে সংসার চালান কারিগর সিকান্দার শেখ। এখন বিক্রির জন্য বাড়ির উঠানে নাতনিকে সঙ্গে নিয়ে বাঁশের পলো তৈরি করছেন তিনি। তৈরি শেষে বাড়ির ওপর থেকেই প্রতিটি পলো ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করবেন তাঁরা। বোকাইল এলাকা, গেরদা ইউনিয়ন, সদর, ফরিদপুর, ২ অক্টোবরকৃষকের বাগান থেকে কলার কাঁদি সংগ্রহ করে এনে বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। কলাগুলো পলিথিনে মুড়িয়ে আগুনের তাপ দিয়ে কৃত্রিমভাবে পাকানো হবে। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২ অক্টোবরমাঠ থেকে গবাদিপশুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করে ধানখেতের আলপথ ধরে বাড়ি ফিরছেন কৃষক। বদরপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২ অক্টোবরপুকুরে টিকিট কেটে মাছ ধরার উৎসবে অংশ নিয়েছেন শৌখিন মৎস্যশিকারিরা। বাগসারা গ্রাম, পবা, রাজশাহী। ২ অক্টোবর