একঝলক (২৫ অক্টোবর ২০২৬)

ফুটে আছে ঝুমকোলতা ফুল। শাকতলা, কুমিল্লা, ২৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান
সবুজ ঝোপে বসেছে বাহারি রঙের প্রজাপতি। মালগ্রাম, বগুড়া, ২৫ অক্টোবর
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা। রাঙামাটি, ২৫ অক্টোবর
মেঠো পথের পাশে ভেড়া চরাচ্ছেন তিনি। বড় পাথার, শাজাহানপুর, বগুড়া, ২৫ অক্টোবর
জমিতে মই দেওয়ার পাশাপাশি ধনেপাতার বীজ ছিঁটানো হচ্ছে। নয়াপুকুর, রংপুর, ২৫ অক্টোবর
এক পা হারানো শালিকটির পাশে বসেছে আরেকটি শালিক। বাস্তুহারা বাইপাস লিংক সড়ক, খুলনা, ২৫ অক্টোবর
রাজবন বিহার প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে শিশুদের আকৃষ্ট করছেন বিক্রেতা। রাঙামাটি, ২৫ অক্টোবর
মাছের ঘেরের পাড়ে ঢ্যাঁড়স চাষ করেছেন তিনি। দেয়ানা, খুলনা, ২৫ অক্টোবর
ঐতিহ্যবাহী ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন মারমা নারী-পুরুষ। ক্যামলং, বান্দরবান, ২৫ অক্টোবর
সড়কের পাশে দোলনায় দুলছে এক কিশোর। কেশবপুর, রংপুর, ২৫ অক্টোবর