একঝলক (৪ মে ২০২৬)

রাজহাঁস এক পায়ে দাঁড়িয়ে। ফুলজোড় নদীর পাড়ে রাজকীয় অবস্থান। বেড়াবাজুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ মে
ছবি: সাজেদুল আলম
ফুলের মধু খেতে এসেছে ভ্রমর। কাটাছিড়, রাঙামাটি, ৪ মে
ইট-পাথরের দেয়ালঘেরা এক চিলতে আঙিনায় ফুটেছে বাহারি জিনিয়া ফুল। গাংনী, মেহেরপুর, ৪ মে
টসটসে জামরুল নিয়ে বসেছেন এক বিক্রেতা। কে ডি ঘোষ সড়ক,খুলনা, ৪ মে
ফসল বিক্রি শেষে প্রয়োজনীয় সওদা কিনে নৌপথে ঘরে ফিরে যাচ্ছেন চাষিরা। বাঁক ছড়ি মুখ, রাঙামাটি, ৪ মে
তিস্তার চরে আবাদ করা বাঙ্গি নিয়ে শহরে বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। নিউ ইন্জিনিয়ারপাড়া, রংপুর, ৪ মে
পথে পথে ঘুরে বাদাম বিক্রির প্রস্তুতি বাদাম বিক্রেতার। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ৪ মে
যেন মার্কেট! রাস্তা পারাপারের জন্য তৈরি ফুটওভার ব্রিজের অর্ধেক জুড়ে নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকারেরা। ফুটপাতের পর এখন হকারদের দখলে ফুটওভার ব্রিজও। কল্যাণপুর, ঢাকা, ৪ মে
সকাল থেকে ঝুম বৃষ্টি। এর মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৪ মে
হাট থেকে কেনা ধান বস্তায় ভরছেন শ্রমিকেরা। টেংগামাগুর হাট, শাহজাহানপুর, বগুড়া,৪ মে
প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে ভেড়ার পাল চরাচ্ছেন এক নারী। বীরগ্রাম, বগুড়া, ৪ মে
পাবদা মাছের রেনু পলিথিনে ভরে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এক চালক। শাহজাহানপুর, বগুড়া, ৪ মে
বাসা বুনতে ব্যস্ত বাবুই পাখি। মেহের চন্ডী মধ্যপাড়া, রাজশাহী,৪ মে
বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ৪ মে