একঝলক (২০ এপ্রিল ২০২৬)

টকটকে লাল রঙের পাহাড়ি এ ফলকে চাকমারা ডাকে ‘রসকো’, ত্রিপুরারা ‘তাইথাক’। বাঙালিদের কাছে এটা পরিচিত ‘রক্তফল’ নামে। পিটিসি সড়কমুখ, রাঙামাটি, ২০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
সড়কের পাশের গাছে ফুটেছে সোনালু ফুল। শহর রক্ষা বাঁধ, রাঙামাটি, ২০ এপ্রিল
যমুনার চর থেকে কাঁচা–পাকা ধান কেটে আনা হয়েছে। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন অভিভাবক। শিবগঞ্জ, সিলেট, ২০ এপ্রিল
লেইস–ফিতাসহ হরেক পণ্য বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালা। কদমতলি, সিলেট, ২০ এপ্রিল
আড়তে সবজির পাইকারি বেচাকেনা চলছে। দৌলতপুর, খুলনা, ২০ এপ্রিল
গরমের দাপটে বেড়েছে হাতপাখার বেচাকেনা। দৌলতপুর, খুলনা, ২০ এপ্রিল
যমুনা নদীতে নৌকায় করে মাছ ধরছেন মৎস্যজীবীরা। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল
হাওরে কাটা ধান ট্রাক্টরে করে আনা হচ্ছে। দক্ষিণ জাল্লাবাদ, কিশোরগঞ্জ, ২০ এপ্রিল
শিশুকে দেওয়া হচ্ছে হামের টিকা। সিটি করপোরেশন চত্বর, রংপুর, ২০ এপ্রিল
জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির লম্বা সারি। দীঘারকান্দা বাইপাস, ময়মনসিংহ, ২০ এপ্রিল